Sahih Bukhari ( 1-10th Part) — Sahih Bukhari (4th part)
/ ৪১০
📝 লেখা 📖 পিডিএফ

1000://0017171/10.0া) ৩৯৮ বুখারী শরীফ গোত্রীয় ভাইদের কেউ হয়, তাহলে আপনি তার ব্যাপারে আমাদের নির্দেশ দিবেন, আমরা আপনার নির্দেশ পালন করব। খাযরাজ গোত্রপতি সা'দ ইব্‌ন উবাদা (রা.) তখন দীড়িয়ে গেলেন। এর আগে তিনি ভালো লোকই ছিলেন। আসলে গোত্রপ্রীতি তাকে পেয়ে বসেছিলো। তিনি বললেন, তুমি মিথ্যা বলছ। আল্লাহ্র কসম! তুমি তাকে হত্যা করতে পারবে না, সে শক্তি তোমার নেই । তখনি উসায়িদ ইব্নুল হুযাইর (রা.) দীড়িয়ে গেলেন এবং বললেন, তুমিই মিথ্যা বলছ। আল্লাহ্র কসম! আমরা অবশ্যই তাকে হত্যা করে ছাড়ব । আসলে তুমি একজন মুনাফিক । তাই মুনাফিকদের পক্ষ হয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছ। এরপর আউস ও খায্রাজ উভয় গোত্রই উত্তেজিত হয়ে উঠলো । এমনকি রাসূলুল্লাহ্‌ প্রন মিম্বারে থাকা অবস্থায়ই তারা (লড়াইয়ে) উদ্যত হল । তখন তিনি নেমে তাদের চুপ করালেন। এতে সবাই শান্ত হল আর তিনিও নীরবতা অবলম্বন করলেন। “আয়িশা (রা.) বলেন, সেদিন সারাক্ষণ আমি কাদলাম, চোখের পানি আমার শুকালনা এবং ঘুমের সামান্য পরশও পেলাম না। আমার পিতা-মাতা আমার পাশে পাশেই থাকলেন । পুরো রাত দিন আমি কেঁদেই কাটালাম । আমার মনে হল, কান্না বুঝি আমার কলিজা বিদীর্ণ করে দিবে । তিনি (“আয়িশা) বলেন, তারা (পিতা-মাতা) উভয়ে আমার কাছেই বসা ছিলেন, আর আমি কাদছিলাম। ইতিমধ্যে এক আনসারী মহিলা ভিতরে আসার অনুমতি চাইল । আমি তাকে অনুমতি দিলাম । সেও আমার সংগে বসে কীদতে শুরু করল । আমরা এ অবস্থায় থাকতেই রাসূলুল্লাহ্‌ পন প্রবেশ করে (আমার কাছে) বসলেন, অথচ যে দিন থেকে আমার সম্পর্কে অপবাদ রটানো হয়েছে। সেদিন থেকে তিনি আমার কাছে বসেননি। এর মধ্যে একমাস কেটে গিয়েছিল। অথচ আমার সম্পর্কে তার কাছে কোন ওয়াহী নাধিল হল না। তিনি (আয়িশা) বলেন, এরপর হামদ ও সানা পাঠ করে তিনি বললেন, হে “আয়িশা! তোমার সম্পর্কে এ ধরনের কথা আমার কাছে পৌছেছে। তুমি নির্দোষ হলে আল্লাহ্‌ অবশ্যই তোমার নির্দোষিতা ঘোষণা করবেন । আর যদি তুমি কোন গুনাহে জড়িয়ে গিয়ে থাক, তাহলে আল্লাহ্‌র কাছে তাওবা ও ইসতিগৃফার কর। কেননা, বান্দা নিজের পাপ স্বীকার করে তাওবা করলে আল্লাহ্‌ তাওবা কবুল করেন। তিনি যখন তার বক্তব্য শেষ করলেন, তখন আমার অশ্রু বন্ধ হয়ে গেল। এমনকি এক বিন্দু অশ্রুও আমি অনুভব করলাম না । আমার পিতাকে বললাম, রাসূলুল্লাহ্‌ প্লে -কে আমার তরফ থেকে জওয়াব দিন। তিনি বললেন, আল্লাহ্র কসম, আমি বুঝে উঠতে পারি না, রাসূলুল্লাহ্‌ ভন -কে কি বলব? এরপর আমার (মা-কে) বললাম, আমার তরফ থেকে রাসূলুল্লাহ্‌ রে -এর কথার জওয়াব দিন। তিনিও বললেন, আল্লাহ্‌র কসম! আমি বুঝি উঠতে পারি না, রাসূলুল্লাহ্‌ প্রনুত্ন -কে কি বলব? আমি তখন অল্প বয়স্কা কিশোরী! কুরআনও খুব বেশী পড়িনি । তবুও আমি বললাম, আল্লাহ্র কসম! আমার জানতে বাকী নেই যে, লোকেরা যা রটাচ্ছে, তা আপনারা শুনতে পেয়েছেন এবং আপনাদের মনে তা বসে গেছে, ফলে আপনারা তা বিশ্বাস করে নিয়েছেন। এখন যদি আমি আপনাদের বলি যে, আমি নিষ্পাপ আর আল্লাহ্‌ জানেন, আমি অবশ্যই নিষ্পাপ, তবু আপনারা আমার সে কথা বিশ্বাস করবেন না। আর যদি আপনাদের কাছে কোন বিষয়

— পৃষ্ঠা ৩৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।