1000://0017171/10.0া) অংশীদারিত্ ২৮৯ যুলহুলায়ফা নামক স্থ্মনে আমরা নবী গ্র্্-এর সাথে অবস্থান করছিলাম । সে সময় আমরা (গনীমতের অংশ হিসাবে) কিছু বকরী কিংবা উট পেয়ে গেলাম। সাহাবীগণ (অনুমতির অপেক্ষা না করেই) তাড়াহুড়া করে পাত্রে গোশত চড়িয়ে দিলেন। পরে রাসূলুল্লাহ্ প্র এসে পাত্রগুলো উল্টিয়ে ফেলার নির্দেশ দিলেন। (বণ্টনকালে) প্রতি দশটি বকরীকে তিনি একটি উটের সমান ধার্য করলেন । ইতিমধ্যে একটি উট পালিয়ে গেলো । সে সময় দলে ঘোড়ার সংখ্যাও ছিল খুব অল্প। তাই একজন তীর ছুঁড়ে সেটাকে আটকালেন। তখন রাসূলুল্লাহ্ প্রস্্ব বললেন, দেখো, পলায়নপর বন্য জন্তুদের মতো এই গৃহপালিত পশুগুলোর মধ্যেও কোন কোনটা পলায়নপর স্বভাব বিশিষ্ট । কাজেই সেগুলোর মধ্যে যেটা তোমাদের উপর প্রবল হয়ে উঠবে তার সাথে এরূপই করবে । (রোবী আবায়াহ র.) বলেন, আমার দাদা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা আশংকা করি; আগামীকাল হয়ত আমরা শক্রর মুখোমুখি হবো । আমাদের সাথে তো কোন ছুরি নেই। এমতাবস্থায় আমরা কি বাশের ধারালো কুঞ্চি দিয়ে যবেহ করতে পারি? তিনি-খললেন, যে রক্ত বের করে দেয় তা দিয়ে, দ্রুত করো । যা আল্লাহর নাম নিয়ে যবেহ্ হয়, তা তোমরা খেতে পারো। তবে তা যেন দীত বা নখ না হয়। তোমাদের আমি এর কারণ বলছি, দাততো হাড় আর নখ হল হাবশীদের ছুরি । বুখারী শরীফ (৪)_৩৭
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।