1000://0017171/10.0া) বর্ণাচাষ | ১৭৩ পলা 4 5. ৫ এ ০৮844255052 44554550705 এ 4 ১5০১১১১০০০০১৭৪ ০১৫ 8226565552776775 11551088112 [ছা] ইবরহীস ই মলির রে). .আবদুল্লাহ্ ইবৃন উমর রো.) থেকে বর্ণিত যে, নবী লী বলেছেন, একবার তিন জন লোক পথ চলছিল, ত তারা বৃষ্টিতে আত্রান্ত হলো । অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎকাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহ্র সন্তুষ্টির জন্য করা হয়েছে এবং তার ওয়াসীলা করে আল্লাহ্র নিকট দু'আ করো । তাহলে হয়ত আল্লাহ্ তোমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দিবেন। তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ্! আমার আব্বা-আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোটো ছোটো সন্তানও ছিলো । আমি তাদের ভরণ- পোষণের জন্য পশু পালন করতাম । সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা-আম্মাকে পান করাতাম ৷ একদিন আমার ফিরতে দেরী হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। তখন আমি দুধ দোহন করলাম, যেমন প্রতিদিন দোহন করি । তারপর আমি তাদের শিয়রে (দুধ নিয়ে) দরীড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পসন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানোও অসঙ্গত মনে করি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিলো । এভাবে ভোর । হলো হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এ কাজটি করে থাকি তবে আপনি আমাদের থেকে পাথরটা খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই । তখন আল্লাহ্ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেলো । দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ্! আমার এক চাচাত বোন ছিলো । পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে, আমি তাকে তার চাইতে অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম (অর্থাৎ খারাপ কাজ করতে . চাইলাম) কিন্তু তা সে অস্বীকার করলো যে, পর্যন্ত না আমি তার জন্য একশ' দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম (এবং তার কাছে এলাম)। যখন আমি তার দুপায়ের মাঝে বসলাম (অর্থাৎ সন্তোগ করতে তৈরি হলাম) তখন সে বলল, হে আল্লাহ্র বান্দা, আল্লাহকে ভয় করো । অন্যায়ভাবে মাহর (পর্দা) ছিড়ে দিয়ো না। (অর্থাৎ আমার কুমারী সতীত্ নষ্ট করো না,) তখন আমি দাড়িয়ে গেলাম । হে আন্নাহ্! আপনি জানেন আমি যদি শুধু আপনার সত্তষ্টির জন্য এ কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছু সরে গেলো । তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ! আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম । যখন সে তার কাজ শেষ করলো আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম । বেশ কিছু দিন পর সে আমার কাছে আসল এবং বলল, আল্লাহকে ভয় করো (আমার'মুজরী
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।