হাদীছের মূলনীতি ৭ উসুলে হাদীছ উসুলে হাদীছ বা হাদীছের মূলনীতি (৬+-। ০৯৮): এমন জ্ঞান, যার দ্বারা হাদীছ গ্রহণ ও বর্জন করার দিক দিয়ে রাবী (বর্ণনাকারী) এবং ৬3০ বের্ণিত হাদীছ) এর অবস্থা জানা যায়। হাদীছ অনুযায়ী আমল করা এবং বর্জনকৃত হাদীছ থেকে বিরত থাকা। আলোচ্য বিষয়: হাদীছ গ্রহণ ও বর্জন করার দিক দিয়ে রাবী (বর্ণনাকারী) এবং ৪১৮ (বর্ণিত হাদীছ) আলোচনা করাই উদ্দেশ্য । হাদীছের সংজ্ঞা: রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথা, কাজ ও সমর্থনকে হাদীছ বলা হয়।১ হাদীছকে কোন কোন সময় খবর বা আছারও বলা হয় ।২ সানাদ: সানাদ হলো মতন (হাদীছের মূল বক্তব্য) পর্যন্ত রাবীদের ধারাবাহিকতা । ইসনাদ: ইসনাদ হলো হাদীছের সানাদ বর্ণনা করা। কোন কোন সময় এটি সানাদ অর্থেও ব্যবহৃত হয়। মতন: মতন হলো এ বক্তব্য, যেখানে গিয়ে সানাদ শেষ হয়েছে। উদাহরণ: ইমাম বুখারী (রহিমাহুল্লাহ) বলেন, আমাদেরকে হাদীছ বর্ণনা করেছেন আবুল ইয়ামান, তিনি বলেন আমাদেরকে হাদীছ বর্ণনা করেছেন আবু যিনাদ, তিনি আ'“রাজ থেকে, তিনি আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেন, নিশ্চয় রসূল (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “এ সন্তার শপথ, যার হাতে আমার জীবন, তোমাদের কেউ মু'মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান ও পিতা অপেক্ষা অধিক প্রিয় হবো ।”ঃ ১. উক্ত সংজ্ঞা অনুযায়ী হাদীছ তিন প্রকার: কৃওলী (রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুখ নিঃসৃত বাণী), ফেলী (রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কর্ম) ও তাকৃরীরী (রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সম্মতি)। ২. খবর শব্দটি ব্যাপক অর্থবোধক, কিন্তু হাদীছ হচ্ছে খাছ বা নির্দিষ্ট। যেকোন সংবাদকেই খবর বলে। আর আছার হচ্ছে ছাহাবী ও তাবেঈদের কথা, কাজ ও সম্মতি । ৩. ছহীহ বুখারী হা/১৩
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।