হাদীছের মূলনীতি ৩১ [উল্লেখযোগ্য মুহাদ্দীস ইমামগণ: মালিক ইবনু আনাস ৯৩-১৭৯ হি: আল মুয়াত্তা আব্দুল্লাহ ইবনুল মুবারক ১৮১ হি: আয যুহদ শাফেঈ ১৫০-২০৪ হি: আল মুসনাদ আব্দুর রাজ্জাক সানআনী ২১১ হি: আল মুসান্নাফ ইবনু আবী শাইবা, আব্দুল্লাহ বিন মুহাম্মাদ ২৩৫ হি: আল মুসান্নাফ ইসহাক বিন রাহওয়াই ১৬৬-২৩৮ হি: আস সুনান আহমাদ ইবনু হাম্বাল ১৬৪-২৪১ হি: আল মুসনাদ আবদ ইবনু হুমাইদ ২৪৯ হি: আল মুসনাদ . দারিমী, আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান ১৮১-২৫৫হি: আস সুনান ১০. বুখারী, মুহাম্মাদ ইবনু ইসমাঈল ১৯৪-২৫৬ হি: আস ছহীহ (ছহীহ বুখারী) ১১. মুসলিম ইবনু হাজ্জাজ ২০৪-২৬১ হি: আস ছহীহ (ছহীহ মুসলিম) ১২. ইবনু মাজাহ, মুহাম্মাদ ইবনু ইয়াজিদ ২০৯-২৭৩ হি: আস সুনান ১৩. আবূ দাউদ, সুলাইমান ইবনু আশ আস ২০২-২৭৫ হি: আস সুনান ১৪. তিরমিযী, মুহাম্মাদ ইবনু ঈসা ২৭৯ হি: জামি তিরমিযী/ আস-সুনান ১৫. ইবনু আবীদ দুনিয়া ২৮১ হি: মাওসুআতু ইবনু আবীদ দুনিয়া ১৬. বায্যার, আবুবকর আহমাদ ইবনু আমর ২৯২ হি: আল মুসনাদ ১৭. নাসাঈ, আহমাদ ইবনু শুআইব ৩০৩ হি: আস সুনান, আস সুনানুল কুবরা ১৮. আবু ইয়ালা আল-মাউসিলী ৩০৭ হি: আল মুসনাদ ১৯. ইবনু খুযাইমা, আবুবকর মুহাম্মাদ ইবনু ইসহাক ৩১১ হি: আস-ছহীহ ত নাত রেসি ০৫৮৬ অবশ্য একটি বর্ণনায় হাদীছ লিপিবদ্ধ করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে, যা ইমাম মুসলিম রহিমাহুল্লাহ আবু সা“ঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)বলেছেন: “তোমরা আমার থেকে কুরআন ছাড়া অন্য কিছু লিখে রাখবে না। যে ব্যক্তি কুরআন ছাড়া অন্য কিছু লিখে রেখেছে, সে যেন তা মুছে ফেলে ।” (ছহীহ মুসলিম হা/৩০০৪) হয়তো তিনি কিছু ছাহাবীকে হাদীছ লিখে রাখার অনুমতি দিয়েছিলেন। আর কিছু ছাহাবীকে হাদীছ লিখে রাখার অনুমতি দেননি । অথবা হাদীছ লিখে রাখতে নিষেধ করেছিলেন তাকে, যার ব্যাপারে আশঙ্কা করেছিলেন যে, তিনি হাদীছের কপিকে কুরআনের কপির সাথে মিশিয়ে ফেলবেন । আর অনুমতি দিয়েছিলেন, যার ব্যাপারে তিনি এ আশঙ্কা মুক্ত ছিলেন। অতঃপর এ মতভেদ দুরীভূত হয়ে যায় এবং সমস্ত মুসলমান হাদীছ লেখার বৈধতার ব্যাপারে একমত পোষণ করেন ।
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।