উসূলে হাদিস হাদিসের মূলনীতি Usul Hadis ,islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ৩৩
📝 লেখা 📖 পিডিএফ

৩০ হাদীছের মূলনীতি হাদীছ গ্রন্থ সংকলনের ইতিহাস: হাদীছ গ্রন্থের সংকলন কখন হয়েছিল? এ ব্যাপারে সাধারণ ধারণা হলো, হিজরী প্রথম শতাব্দির পূর্বে হাদীছের কোন কিতাব সংকলিত হয়নি । এ সময় হাদীছের ইলম বা জ্ঞান অবিন্যস্ত ছিল। এ বিষয়ে সর্ব প্রথম ইবনে জুরাইজ কিতাব লিখেন। তারপর ইমাম মালেক রহিমাহ্ল্লাহ মুয়াত্তা মালেক লিপিবদ্ধ করার মাধ্যমে পরবতীদের জন্য গ্রন্থ সংকলনের পথ পরিষ্কার করে দেন। হাদীছ সংকলন যদি তাদের থেকেই প্রথম শুরু হয়ে থাকে, তবে হাদীছ সং. দ্বিতীয় শতাব্দিতে শুরু হয়েছে । কেননা ইমাম ইবনু জুরাইজ ১৫০ হিজরীতে, ইমাম মালেক ১৭৯ হিজরীতে মৃত্যুবরণ করেছেন। সুতরাং তাদের সংকলন দ্বিতীয় শতাব্দিতে হয়েছিল। হিজরী প্রথম শতাব্দির পূর্বে হাদীছের কিতাব কেন সংকলিত হয়নি ? হিজরী প্রথম শতক পর্যন্ত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শিক্ষাগ্ডলো সুবিন্যত্ত ছিল না। এ ব্যাপারটি কিছু মানুষকে ধোকায় ফেলে! এর ভিত্তিতেই তারা অনেক আপত্তি করে থাকেন। কিন্তু বাস্তবে সেটি সুস্পষ্টই এঁতিহাসিক ভ্রান্তি! আর আপত্তিগুলোও তারই ফসল! ২৮. “রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীছ তার মৃত্যুর কয়েক যুগ পরে লিপিবদ্ধ হয়েছে” এ কথাটি সঠিক নয়। বরং সঠিক কথা হলো: ছাহাবীগণ রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবদ্দশাতেই হাদীছ লিপিদ্ধ করতেন এবং তা মুখস্ত করতেন। তারপর তাবেঈগণ তাদের থেকে তা নকল করতেন। আর হাদীছ সংকলন ব্যাপকভাবে শুরু হয় খলীফা উমার বিন আব্দুল আযীয (রহি.) এর শাসনামলে । দলীল হলো: ক. আবু শাহ আল ইয়ামানী রাছিয়াল্লাহু আনহু এর ঘটনা প্রসঙ্গে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এর হাদীস। তিনি তার শ্রবণকৃত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মক্কা বিজয়ের সময়কার ভাষণ লিখে চাইলে, রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাহাবীদের উদ্দেশ্যে বললেন, “ 41১ ১.৮ -? তোমরা আবু শাহকে ভাষণটি লিখে দাও ।” (ছহীহ বুখারী ও মুসলিম হা/১৩৫৫) খ. আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এর হাদীছ। তিনি বলেছেন: “আমার চেয়ে বেশি হাদীছ আর কারোরই নিকট ছিল না। তবে আব্দুল্লাহ বিন আমর ছাড়া । কারণ তিনি হাদীছ লিখে রাখতেন। আর আমি লিখে রাখতাম না।” অন্য বর্ণনায় রয়েছে, তিনি রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে হাদীছ লিখে রাখার অনুমতি চাইলে, আল্লাহর রসূল ভল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে অনুমতি দেন। ছছেহীহ বুখারী হা/১১৩)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।