হাদীছের মূলনীতি ২ তার সাহচর্ষে লেগে থাকেননি এবং তার সাথে জিহাদে শরীক হননি অথবা যারা তাকে শৈশব অবস্থায় দেখেছেন, রসূলের সাহচর্যতা অর্জনের জন্য যদিও তারা সবাই ছাহাবী । আর যে সব ছাহাবী রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীছ শ্রবণ করেননি, তাদের বর্ণনাকে মুরসাল (4-৯) হিসাবে অভিহিত করা হয়। কিন্তু সমস্ত মুহাদ্দিস তাদের বর্ণনা গ্রহণ করার ব্যাপারে একমত । কারণ সকল ছাহাবীই ন্যায়নিষ্ঠ । তাবেঈ পরিচিতি তাবেঈ: তাবেঈ এ মুসলিম ব্যক্তিকে বলা হয়, যিনি মুমিন অবস্থায় কোন ছাহাবীর সাক্ষাত পেয়েছেন। অতঃপর ইসলামের উপর মৃত্যুবরণ করেছেন । ছাহাবীর সং্ঞাঃ “সাক্ষাত' এর যে অর্থ ছিল, এখানেও সে অর্থ প্রযোজ্য হবে। কিছু মানুষ তাবেঈ এর ক্ষেত্রে শর্ত করেছেন যে, তাকে ছাহাবীর সাহচর্ষে দীর্ঘদিন থাকতে হবে অথবা ছাহাবী থেকে হাদীছ শ্রবণ সাব্যস্ত হতে হবে অথবা ভালো-মন্দ পার্থক্য করার বয়সে ছাহাবীর সাথে সাক্ষাত করতে হবে। তবে এ অভিমতটি গ্রহণযোগ্য মতের বিপরীত। ৯/০৭। (মুখাযরাম): ছাহাবী ও তাবেয়ীর মধ্যবর্তী একদল লোককে ১০৮ (মুখাযরাম) বলে। তারা হলেন সেসব লোক যারা জাহেলী যুগ ও রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনকাল পেয়েছেন এবং মুসলিম হয়েছেন । তবে তারা রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দেখেননি। তারা কি ছাহাবী না তাবেঈঃ এ ব্যাপারে মতভেদ রয়েছে। তবে বিশুদ্ধ মত হলো: তারা প্রবীণ তাবেঈ হিসাবে গণ্য হবেন । চাই তাদের ইসলাম গ্রহণ রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবদ্দশাতেই হোক অথবা পরে হোক । যেমন: আবু রাজা” আল আত্বারাদী, আবু ওয়ায়েল আল আসাদী, সুয়াইদ বিন গাফলাহ, আবু উসমান আন নাহদী প্রমুখগণ ।
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।