উসূলে হাদিস হাদিসের মূলনীতি Usul Hadis ,islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ৩৩
📝 লেখা 📖 পিডিএফ

২৮ হাদীছের মূলনীতি ছাহাবী: ছাহাবী শব্দটি এমন প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, যিনি মুমিন অবস্থায় রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে সাক্ষাত করেছেন এবং ইসলামের উপর মৃত্যু বরণ করেছেন। সাক্ষাতের ক্ষেত্রে তার সাথে কথা বলা শর্ত নয়। সুতরাং পারস্পরিক মিলিত হওয়া ও তার কাছে যাওয়ার মাধ্যমেই “সাক্ষাত' অর্জিত হবে । চাই তাকে উদ্দেশ্য করেই যাওয়া হোক কিংবা অন্য কোন কাজের উদ্দেশ্যেই যাওয়া হোক। অনেকে ছাহাবীর সংজ্ঞায় “সাক্ষাত' শব্দের স্থলে “দেখা” শব্দ ব্যবহার করেছেন। এদের এ সংজ্ঞার ভিত্তিতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম ও অন্যান্য ছাহাবী, যারা অন্ধ থাকার ফলে রসূল ভল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দেখতে পাননি, তারা ছাহাবীর জ্ঞা থেকে বের হয়ে যায়। অথচ বাস্তবতা হলো তারা নিশ্চিতভাবে ছাহাবী ছিলেন। অতএব যারা রসূল ভল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে কুফরী অবস্থায় সাক্ষাত করেছে, তারা ছাহাবী বলে গণ্য হবে না। যেহেতু তারা তার প্রতি ঈমান আনেনি । অনুরূপভাবে যারা রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে সাক্ষাত করেছে, তার প্রতি ঈমান আনয়ন করেছে, তারপর মুরতাদ হয়ে মৃত্যুবরণ করেছে, তারাও ছাহাবী হিসেবে গণ্য হবে না। যেমন: আব্দুল্লাহ বিন জাহাশ, ইবনু আখতাল। তবে মুরতাদ হওয়ার পর যদি আবারও ঈমান আনয়ন করে, চাই সেটা রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবদ্দশাতেই হোক কিংবা পরে এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেন, তবে বিশুদ্ধ মতানুসারে তিনি ছাহাবী হিসেবে গণ্য হবেন। যেমন: আশ'আছ বিন কায়েস। তিনি মুরতাদ হয়েছিলেন। অতঃপর যখন তাকে গ্রেফতার করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নিকট আনা হলো, তখন তিনি ঈমান আনয়ন করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ঈমান গ্রহণ করেন এবং নিজের বোনকে তার সাথে বিবাহ দেন। সব মুহাদ্দিসই তাকে ছাহাবীদের মধ্যে উল্লেখ করেছেন এবং তাঁর হাদীছ সমূহ মুসনাদ ও অন্যান্য গ্রন্থে সংকলন করেছেন। ছাহাবী হওয়ার ক্ষেত্রে সকল ছাহাবীই সমান। তবে মরযাদাগত দিকদিয়ে তাদের মাঝে ব্যবধান রয়েছে। সুতরাং যে সব ছাহাবীরা রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহচর্ষে লেগে থেকেছেন এবং তার সাথে জিহাদে শরীক হয়েছেন অথবা

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।