হাদীছের মূলনীতি ২৭ ৯। সানাদ আন নাধিল (১)৩। ১২১) বা নীচু সানাদ: যে হাদীছের রাবীর স্তরসংখ্যা বেশি থাকে তাকে সানাদ আন নাযিল বা নীচু সানাদ বলে। ১০। মুতার্বে (4০) : এ হাদীছকে বলা হয়, যার রাবীগণ কোন একটি গরীব হাদীছের রাবীদের সাথে শব্দগত এবং অর্থগত কিংবা শুধু অর্থগতভাবে হাদীছ বর্ণনার সাথে শরীক হন এবং উভয় হাদীছের ছাহাবী একই হয়। ১১। শাহেদ (১০): যখন কোনো হাদীছ একজন ছাহাবীর পক্ষ থেকে বর্ণিত হওয়ার পর অন্য ছাহাবীর পক্ষ থেকে এ হাদীছই হুবহু এ শব্দে বা অন্য শব্দে হাদীছের মূল ভাবটা বর্ণিত হয়, তখন তাকে শাহেদ বলে। উভয় হাদীছের বর্ণনাকারী ছাহাবী আলাদা হবে।
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।