উসূলে হাদিস হাদিসের মূলনীতি Usul Hadis ,islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ৩৩
📝 লেখা 📖 পিডিএফ

২৪ হাদীছের মূলনীতি জারাহ ও তাঁদীল (দোষ-গুণ বর্ণনা করা) এর প্রকার: জারাহ ও তাদীল প্রত্যেকটি সুতরাং সামষ্টিকভাবে জারাহ ও তাঁদীল ৪ প্রকার: যথা: ১. ব্যাখ্যাহীন জারাহ (দোষ বর্ণনা করা) ২. ব্যাখ্যামূলক জারাহ (দোষ বর্ণনা করা) ৩. ব্যাখ্যাহীন তা“দীল (গুণ বর্ণনা করা) ৪. ব্যাখ্যামুলক তাঁদীল (গুণ বর্ণনা করা) ব্যাখ্যাহীন জারাহ হলো: যেখানে রাবীকে দোষী বলার কারণ উল্লেখ করা হয় না। ব্যাখ্যামুলক জারাহ হলো: যেখানে রাবীকে দোষী বলার কারণ উল্লেখ করা হয়। ব্যাখ্যাহীন তা“দীল হলো: যেখানে রাবীকে নির্ভরযোগ্য বলার কারণ উল্লেখ করা হয় না। ব্যাখ্যামুলক তাঁদীল হলো: যেখানে রাবীকে নির্ভরযোগ্য বলার কারণ উল্লেখ করা হয়। গ্রহণ ও বর্জন করার দিক দিয়ে জারাহ ও তাদীল: নিশ্চয় সর্বসম্মতিক্রমে ব্যাখ্যামূলক জারাহ ও তা“দীল গ্রহণযোগ্য । কিন্তু ব্যাখ্যাহীন জারাহ ও তা“দীল গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে । সঠিক কথা হলো, ব্যাখ্যাহীন জারাহ গ্রহণযোগ্য নয়, তবে ব্যাখ্যাহীন তা“দীল গ্রহণযোগ্য । এটাই হলো ইমাম ইবনে মাজাহ, অধিকাংশ মুহাদ্দিস ও হানাফী ফকীহদের অভিমত । তবে হ্যা, যদি কোন রাবীর ব্যাপারে ব্যাখ্যামূলক বা ব্যাখ্যাহীন কোন তাঁদীলই থাকে না, তখন ব্যাখ্যাহীন জারাহ গ্রহণযোগ্য । তবে এধরনের রাবীর বর্ণনা গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে মূলতবী থাকবে ।

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।