উসূলে হাদিস হাদিসের মূলনীতি Usul Hadis ,islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হাদীছের মূলনীতি ১৯ হাদীছের কিতাবগুলির দ্বিতীয় বিভাজন: গ্রহণ ও প্রত্যাখ্যান এর দিক দিয়ে হাদীছের কিতাবগুলি ৫ প্রকার: প্রথম প্রকার: এ সমস্ত কিতাব যার সব হাদীছই ছহীহ । যেমন: ছহীহ আল বুখারী, ছহীহ মুসলিম। দ্বিতীয় প্রকার: এ সমস্ত কিতাব যার মধ্যে ছহীহ, হাসান, যঈফ সব ধরনের হাদীছই উল্লেখ রয়েছে । তবে সেগুলি গ্রহণযোগ্য । কেননা সেখানে যে যঈফ হাদীছ সমূহ রয়েছে, সেগুলিও হাসান হাদীছের স্তরের কাছাকাছি । যেমন: সুনানে আবু দাউদ, জামে” আত তিরমিযী, সুনানে নাসাঈ ইত্যাদি ।৯৪ তৃতীয় প্রকার: এ সমস্ত কিতাব যার মধ্যে ছহীহ, হাসান, যঈফ, মুনকার সব ধরনের হাদীছই উল্লেখ রয়েছে। যেমন: সুনানে ইবনে মাজাহ, মুসনাদে তায়ালিসী, মানসুর, মুসনাদে আবু ই'য়ালা আল মাওসিলী, ইবনু জারীর প্রণীত তাহযীবুল আছার, তাফসীরে ইবনু জারীর, তাফসীরে ইবনু মারদুওয়াইহি, ইমাম তৃবারানীর তিনটি মু'জাম (আল মু'জাম আল কাবীর, আল মু'জাম আল আওসাত, আল মু'জাম আস সাগীর), সুনানে দারাকুতনী, গরাইবু দারাকুতনী, সুনানে বাইহাক্কী, বাইহাক্কী প্রণীত শু“আবুল ঈমান । চতুর্থ প্রকার: এমন হাদীছ্গরন্থ যার সবগুলি হাদীছই যঈফ | তবে আল্লাহর ইচ্ছায় অল্প কিছু ছাড়া। যেমন: হাকীম আত তিরমিযী প্রণীত নাওয়াদিরুল উসুল, ইবনু প্রণীত ইতিহাস, দাইলামী প্রণীত মুসনাদুল ফিরদাউস, উকাইলী প্রণীত আয যু'আফা, ইবনু আদী প্রণীত আল কামীল। পঞ্চম প্রকার: এমন হাদীছ গ্রন্থ যেগুলি থেকে মাওযু* বা জাল হাদীছ জানা যায়। যেমন: ইবনে জাওযী প্রণীত আল মাওযু'আতুল কুবরা, ইমাম সুযৃতী প্রণীত আল লা'আলী আল মাসর্নুআহ ফিল আহাদীসিল মাওযু“আহ, তানযীহুশ শারী“আতুল মারফুঁআহ আনিল আখবারিশ শানী“আতিল মাওরযুআহ, মুহাম্মদ তাহের পাটনী গুজরাটী প্রণীত তাযকিরাতুল মাওযূ “আত, মুল্লা আলী কীরী হানাফী প্রণীত আল মাসনূ' ফি মা'রিফাতিল হাদীসিল মাওর্্‌ প্রভৃতি । ২৪. এসব গ্রন্থের সব হাদীস গ্রহণযোগ্য পর্যায়ের নয়। বরং অধিকাংশ হাদীছই গ্রহণযোগ্য । কিছু হাদীছ অগ্রহণযোগ্য । এমনকি এখানে কিছু জাল হাদীছও রয়েছে।

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।