উসূলে হাদিস হাদিসের মূলনীতি Usul Hadis ,islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হাদীছের মূলনীতি ১৭ আস সুনান (১): এ হাদীছগ্রস্থকে বলা হয়, যাতে শারঈ বিধি-বিধান সংক্রান্ত হাদীছগুলো ফিকাহর অধ্যায়ের ধারাবাহিকতা অনুসারে উল্লেখ করা হয়। যেমন: সুনানে আবু দাউদ, সুনানে নাসাঈ, সুনানে ইবনে মাজাহ । আল মুসনাদ (4-1): যে হাদীছগ্রন্থে ছাহাবীদের জীবনকালের ধারাবাহিকতা অথবা আরবি বর্ণের ক্রমবিন্যাস অথবা ইসলাম গ্রহণের পূবপির অনুসারে হাদীছ উল্লেখ থাকে, তাকে আল মুসনাদ (.০.) বলে । যেমন: মুসনাদে ইমাম আহমাদ, মুসনাদে আবু ই“য়ালা, মুসনাদে বায্যার | আল মু'জাম (৮৮০): যে হাদীছথন্থে ছাহাবীদের ধারাবাহিকতা অথবা উস্তাদদের ধারাবাহিকতা অনুসারে হাদীছ উল্লেখ থাকে, তাকে আল মু'জাম (৮৮০) বলে। যেমন: ইমাম তাবারানী প্রণীত আল মুঁজাম আল কাবীর, আল মু'জাম আল আওসাত, আল মুঁজাম আস সাগীর । প্রথমটিতে ছাহাবীদের ধারাবাহিকতা অনুসারে এবং দ্বিতীয় ও তৃতীয়টিতে উত্তাদদের ধারাবাহিকতা অনুসারে হাদীছ উল্লেখ করা হয়েছে। আল আত্রাফ (-১1১৮%): এঁ হাদীছ্গ্রন্থকে বলা হয়, যাতে হাদীছের অংশ বিশেষ উল্লেখ থাকে, আর সেটিই হাদীছের অবশিষ্টাংশের উপর প্রমাণ বহন করে এবং তার সানাদসমূহ পূর্ণঙ্গিভাবে উল্লেখ থাকে । অথবা যার হাদীছকে নির্দিষ্ট কোন হাদীছগ্রন্থের সাথে যুক্ত করে দেওয়া হয়। যেমন: ইমাম মিযযী (রহি.) প্রণীত তুহফাতুল আশরাফ ফি মারিফাতিল আতরাফ। আল মুফরাদ (১১1): যে কিতাবে শুধুমাত্র একজন ব্যক্তির সমস্ত বর্ণনা উল্লেখ করা হয়, তাকে ১১। (আল মুফরাদ) বলে । যেমন: আবু ই/য়ালা প্রণীত আল মাফারিদ । আল জুষ” (৮7৯1): যে গ্রন্থে একটি মাস'আলা বা বিষয় সম্পর্কিত সমস্ত হাদীছ উল্লেখ করা হয়, তাকে »)+। (আল জুয') বলে। যেমন: ইমাম বুখারী (রহি.) প্রণীত জুয্উল কিরা'আত (ইমাম ও মুক্তাদির কিরা'আত পাঠ প্রসঙ্গে), জুয'উ রফ'ইল ইয়াদাইন (ছুলাতে রফ'উল ইয়াদাইন বা হস্তদয় উত্তোলন প্রসঙ্গে), ইমাম বাইহাক্কী (রহি.) প্রণীত জুষণ্উল কিরা'আত (ইমাম ও মুক্তাদির কিরা"আত পাঠ প্রসঙ্গে)। ২২. মুছ্বন্নাফ হাদীছ গ্রন্থ: সুনানের মতই সাজানো, তবে এত ছাহাবায়ে কেরাম ও তাবেঈদের ফাতাওয়াও জমা করা হয়। যেমন-মুছন্নাফ ইবেন আবী শাইবা, মুছান্নাছ আব্দুর রাষ্যাক।

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।