এর অবদান অনস্বীকার্য । এ বইতে দেয়া যে সকল তথ্য কোন বই বা পত্র-পত্রিকায় পাওয়া যায়নি তা বর্তমানকালের প্রখ্যাত আলেম ও ফকিহ্ হযরত মওলানা জাফর আহমদ সিদ্দিকী জৌনপুরী এর কাছ থেকে সাক্ষাতের মাধ্যমে সংগ্রহ করেছি। উল্লেখ্য যে, হযরত মওলানা কারামত আলী জৌনপুরী (রহঃ) এর একমাত্র ছোট ভাই হযরত মওলানা রজব আলী (রহঃ) এর নাতি মরহুম হযরত মওলানা আবুল হোসেন সাহেবের ছেলে মওলানা জাফর আহমদ সিদ্দিকী জৌনপুরী সম্পর্কে আমার ভাই হন। মওলানা কারামত আলী (রহঃ) এর কর্মজীবনের গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মরহুম মওলানা হাফেজ আব্দুর রব জৌনপুরী (রহঃ) এর জ্ঞোষ্ঠ পুত্র মরহুম হযরত মওলানা হুসাইন আহমদ জৌনপুরী (রহঃ) সম্পর্কে আমার ভাই হন। তিনি ১৯৭৮ সালে জৌনপুরে ইন্তেকাল করেন। তীর বড় সাহেবজাদা বর্তমান গদিনশীন পীর ওলীয়ে কামেল সুফী হযরত মওলানা হাসনাইন আহমদ জৌনপুরী আমাকে এই বই লেখার জন্য বহুদিন থেকে উৎসাহ দিয়ে আসছিলেন । আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন। উল্লেখ্য, মরহুম মওলানা হাফেজ আব্দুর রব জৌনপুরী (রহঃ) এর দ্বিতীয় পুত্র মরহুম মওলানা মাহমুদ সাহেব করাচিতে ইন্তেকাল করেন। মরহুম মওলানা হাফেজ আব্দুর রব জৌনপুরী (রহঃ) এর কনিষ্ঠ পুত্র হযরত মওলানা সুফী হাসান আহমদ জৌনপুরী দীর্ঘকাল বাংলাদেশে হেদায়েতের কাজে নিবেদিত ছিলেন । ১৩ই মে ২০০৯ সালে তিনি ভারতের রাজধানী দিল্লীতে ইন্তেকাল করেন। দিল্লী দেহলভী (রহঃ) এর মাজারের কাছে তাকে সমাহিত করা হয়েছে। এ বছর জুলাই মাসে দিল্লী সফরকালে আমি তীর মাজার জিয়ারত করে এসেছি। উল্লেখ্য, ২০০৮ হাসনাইন আহমদ সাহেব এর আন্তরিক আতিথেয়তার কথা ভূলার নয়। সবকিছু ইব্রাহীম শী নির্মিত জৌনপুর জামে মসজিদ', '১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ', 'রাজা রামমোহন রায়ের সতীদাহ নিবারণ আন্দোলন" ও “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলন আন্দোলন' ইত্যাদি বিষয়ের অবতারণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড: মুহাম্মদ রুহুল আমীন বইটির ভূমিকা লিখে দিয়ে আমাকে খণী করে রাখলেন । ঢাকা এম ইউ এ কাদের ডিসেম্বর ৩৯, ২০০৯ 50201176010) (58175027161
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.