হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

মরহুমা কাদিসা খাতুন, মরহুমা ফাতেমাতুল বতুল, মরহুমা আমাতুন নাবুয়্যাত ও বাড়িতে মরহুম মওলানা শাহ্‌ কারামত আলী (রহঃ) এর বংশধরগণ বাস করছেন এবং বংশানুক্রমে তাঁরা হেদায়েতের কাজ করে আসছেন। শাহ মুহম্মদ উমর সাহেব ওরফে বড় মিয়ার জন্ম ও মৃত্যুকাল সম্বন্ধে কোন তথ্য জানা যায়নি। তিনি ছিলেন মাজ্যুব এবং সরল ও সোজা প্রকৃতির । তার কিছু মনে থাকতো না। তিনি সবসময় ধ্যানে মগ্র থাকতেন। তিনি তাঁর বড় ভাই মওলানা হামেদ সাহেব এর কাছে সনুয়ায় থাকতেন। হঠাৎ করে তিনি নিরুদ্দেশ হয়ে যেতেন। সনুয়া থেকে নোয়াখালী জেলার বামনীতে তিনি প্রায়ই চলে আসতেন । নোয়াখালীর লোকেরা তাকে খুব ভক্তি করত। মওলানা কারামত আলী (রহঃ) তার এই ছেলে সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে বলতেন যে,“আমার পুত্রটি দয়ার পাত্র ।” তার বিষয়ে বড় ছেলে হাফেজ আহমদ সাহেবকে তিনি বলতেন,“বৎস ! আমার এ মাজ্যুব ছেলেটির প্রতি বিশেষ খেয়াল রেখো ।” উল্লেখ্য যে, মওলানা কারামত আলী (রহঃ) হজ্জে যাওয়ার সময় উমর সাহেবকে সঙ্গে নিয়েছিলেন এবং হজ্জ করিয়ে এনেছিলেন । তার মাজার সনুয়া মওলানা সাহেবের বাড়ির মসজিদের পাশে অবস্থিত । মওলানা আব্দুল আউয়াল সাহেব ১২৮৩ হিজরী/১৮৬৬ সালে সন্দ্বীপে বোটে জন্ম গ্রহণ করেন। মওলানা কারামত আলী (রহঃ) এর ছেলেদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও উচ্চ শিক্ষিত । উচ্চ শিক্ষার জন্য তিনি মক্কা শরীফে গমন করেন এবং সেখানে দু বছর অবস্থান করেন। উর্দু ও আরবী ভাষায় তার প্রথর জ্ঞান ছিল। তিনি হাদিস, ফিকাহ, শরিয়াহ এবং মাসলা মাসায়েলের উপর ১২১টি বই রচনা করেন। তন্মধ্যে ৬৩টির তথ্য ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তার রচিত মওলানা আব্দুল আউয়াল জৌনপুরী (রহঃ)' শীর্ষক বইতে পাওয়া যায়। জীবনের ৫৫ বছরের মধ্যে ৩৩ বছর ইসলাম ধর্ম প্রচার ও বই প্রকাশনার কাজে তিনি আত্মনিয়োগ করেন। মওলানা আব্দুল আউয়াল জৌনপুরী (রহঃ) ১৩৩৯ হিজরী ১২ শাওয়াল/১৯২১ সালে ১৮ জুন কোলকাতা শহরে ইন্তেকাল করেন। কোলকাতা শহরের মানিকতলায় তার মাজার অবস্থিত । 50201176010) (58175027161

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।