মওলানা হাফেজ মাহমুদ সাহেব ১২৫৫ হিজরী জৌনপুর শহরে জন্ম গ্রহণ তত্বাবধান করতেন । বাংলাদেশে ও জৌনপুরের আশে পাশে তিনি তাবলীগের কাজে নিয়োজিত ছিলেন । মাত্র ৪১ বছর বয়সে ১২৯৬ হিজরীতে মওলানা হাফেজ মাহমুদ জৌনপুরী (রহঃ) হদরোগে আক্রান্ত হয়ে জৌনপুর মোল্লাটোলায় ইন্তেকাল করেন। তার মাজার জৌনপুর মোল্লাটোলায় অবস্থিত । মওলানা হামেদ সাহেব ১৮৬৩ সালে লক্ষ্মীপুর দায়রা বাড়ীতে অর্থাৎ নানার বাড়ী জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি বাবার সাথে জৌনপুরে আসতেন। বাবার ওফাতের পর তার বড় ভাই মওলানা হাফেজ আহমদ তীকে লেখা পড়ার জন্য জৌনপুরে নিয়ে আসেন। মওলানা হাফেজ মাহমুদ সাহেবের তত্বাবধানে তিনি জৌনপুরে প্রাথমিক ও উচ্চ শিক্ষা গ্রহণ করেন। মওলানা মাহমুদ সাহেবের ইন্তেকালের পর মওলানা হাফেজ আহমদ সাহেব তাকে বাংলাদেশে নিয়ে আসেন । মওলানা হামেদ সাহেব জৌনপুরী মওলানা হাফেজ আহমদ জৌনপুরীর নিকট বাইআত গ্রহণ করেন এবং বাংলাদেশের নোয়াখালী, বরিশাল, ফরিদপুরের প্রত্যন্ত অঞ্চলে হেদায়েতের কাজে আত্মনিয়োগ করেন । তিনি একজন কামেল ও বুজুর্গ ব্যক্তি ছিলেন। উল্লেখ্য তিনি সাদুল্লাহ্পুর মওলানা ইমামউদ্দিন সাহেবের বাড়ীতে তার বোন মাসুমার কাছে থাকতেন । তথায় মওলানা হামেদ সাহেব প্রথম বিয়ে করেন। এ ঘরে কোন সন্তান হয়নি। পরে তিনি নোয়াখালীর সনুয়া নিবাসী ৃ্ প্রখ্যাত ক্কারী রায়হান উদ্দিন ও সৈয়দা জোবায়দার মেয়ে নাজমুন্নেসা বেগমকে | বিয়ে করেন। ক্কারী সাহেবদের জায়গা-জমি নিলাম হওয়ার উপক্রম হলে তার মুরীদগণ সেখানে জায়গা খরিদ করে ঘরবাড়ী তৈরী করে দেন, যা সনুয়া মওলানা সাহেবের বাড়ি নামে সুপরিচিত । তার মৃত্যুর আগ পর্যস্ত পরিবার পরিজনসহ তিনি &ঁ বাড়ীতেই ছিলেন । ৬৩ বছর বয়সে ১৯২৬ সালে মওলানা হামেদ সাহেব জৌনপুরী (রহঃ) তার নিজ বাড়ী সনুয়ায় ইন্তেকাল করেন। তথায় তার মাজার অবস্থিত । মওলানা হামেদ সাহেবের পাচ ছেলে ও পাচ মেয়ে ছিল। ছেলেগণ হচ্ছেন- মরহুম মওলানা সালাহউদ্দিন সিদ্দিকী, মরহুম মওলানা আব্দুল মুকিত সিদ্দিকী, মরহুম মণ্ডলানা ওয়ালী উদ্দিন সিদ্দিকী, মরহুম মওলানা আব্দুজ্জাহের সিদ্দিকী ও মওলানা বাকের সিদ্দিকী এবং মেয়েরা হচ্ছেন- মরহুমা জাকিয়া খাতুন, 50201176010) (58175020711
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।