হাফেজ আব্দুল্লাহ সাহেব মওলানা কারামত আলী সাহেবের প্রথম সন্তান, ১৮ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মওলানা হাফেজ আহমদ সাহেব ১২৫০ হিজরী কোলকাতা শহরে জন্মগ্রহণ করেন। শৈশব বয়সে বাবার কাছে প্রাথমিক শিক্ষা, কুরআন হেফজ ও অন্যান্য ধর্মীয় শিক্ষা গ্রহণের পর হিন্দুস্থানের বিখ্যাত আলেম মুফতি মোহাম্মদ ইউসুফ লক্ষৌবী এবং মওলানা আব্দুল হালিমের কাছে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। তিনি কিছুদিন জৌনপুর হানিফিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছিলেন । পিতা মওলানা কারামত আলী (রহঃ) এর জীবনকালেই তিনি হেদায়েতের কাজে আত্মনিয়োগ করেন। মওলানা কারামত আলী সাহেবের ওফাতের পর পরিবারের বড় ছেলে হিসেবে ছোট ভাইবোনদের অভিভাবক হিসাবে তিনি দায়িত্বপালন করেন। তিনি নিঃসন্তান ছিলেন। হেদায়েতকালে হাদিয়া তোহ্ফা হিসাবে যে অর্থ পেতেন গোটা পরিবারের ব্যয় মিটানোর পর অবশিষ্ট অর্থ অভাবী গরীবদের মধ্যে বিলিয়ে দিতেন। তার জীবিতকালে তাঁর ছোট ভাই মওলানা হাফেজ মাহমুদ সাহেব ১২৯৬ হিজরীতে জৌনপুর মোল্লাটোলায় ইন্তেকাল করেন । ভাইয়ের অকাল মৃত্যুর পর তার ছেলে মওলানা আব্দুর রব সাহেব চাচা হাফেজ আহমদ সাহেবের কাছে বোটে থেকে এল্ম হাসিল করেন। পরে উচ্চ শিক্ষার জন্য তাকে জৌনপুর পাঠানো হয়। বহুদিন বাংলাদেশে অবস্থানের পর মওলানা হাফেজ আহমদ সাহেব জৌনপুর ফিরে যান এবং হজ্জ পালন করে জৌনপুর থেকে পুনরায় বাংলাদেশে আগমন করেন । হেদায়েতকালে তিনিও অনেক অলৌকিক ক্ষমতা দেখিয়েছিলেন । ১৩১৬ হিজরীর ৬ রমজান বৃহস্পতিবার দ্বি-প্রহরে ঢাকার সদরঘাটে মওলানা হাফেজ আহমদ সাহেব জৌনপুরী (রহঃ) নিজ বোটে ইন্তেকাল করেন। ঢাকা শহরের চকবাজার শাহী মসজিদের পাশে মওলানা হাফেজ আহমদ জৌনপুরী (রহঃ) এর মাজার অবস্থিত । মৃত্যুর সময় ভাতিজা মওলানা হাফেজ আব্দুর রব জৌনপুরী তার শয্যা পাশে ছিলেন। ৭ রমজান জুমুআ-র নামাযের পর মরহুম মওলানা হাফেজ আহমদ জৌনপুরী (রহঃ) এর পাগড়ী মোবারক মুরীদগণ মওলানা হাফেজ আব্দুর রব সাহেব এর মাথায় পরিয়ে দেন এবং তাকে গদীনশীন ঘোষণা করেল। 50201176010) (58175020711
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।