অইম অধ্যায় ছেলে-মেয়েদের সংক্ষিপ্ত পরিচয় হযরত মওলানা কারামত আলী জৌনপুরী (রহঃ) এর মোট ছয় ছেলে ও নয় মেয়ে ছিল। এর বিস্তারিত বিবরণ নীচে দেয়া হলো : মরহুম হযরত মওলানা কারামত আলী জৌনপুরে প্রথম বিয়ে করেন। তীর প্রথম স্ত্রীর নাম মোসাম্মৎ জয়নব বিবি প্রথম পক্ষের স্ত্রীর ঘরে তিন ছেলে ও ছয় মেয়ে জন গ্রহণ করেন । ছেলেরা হচ্ছেন- হাফেজ আব্দুল্লাহ, হাফেজ আহমদ, হাফেজ মাহমুদ। মেয়েরা হচ্ছেন_ উদ্মে কুলসুম, উদ্মে সালমা, উমদা বিবি, সুগরা, কবরস্থানে সমাহিত করা হয়। বাংলাদেশে হেদায়েত কালে মওলানা সাহেব লক্ষীপুর দায়রা বাড়ীতে মরহুম আজিম শাহের মেয়ে আসমাতুন্নেসাকে বিয়ে করেন । উল্লেখ্য যে, মরহুম আজিম শাহ হযরত দায়েম উল্লাহ (রহঃ) এর খলিফা ছিলেন যার নামানুসারে ঢাকার আজিমপুর নামকরণ হয় । আসমাতুন্নেসা-এর ঘরে মওলানা হামেদ সাহেব এবং কন্যা মাসুমা খাতুন জন্ম গ্রহণ করেন। মরহুমা আসমাতুন্রেসাকে লক্ষ্মীপুর দায়রাবাড়ীর কবরস্থানে সমাহিত করা হয়। মওলানা কারামত আলী সাহেব ভারতের আজমগড়ে মোসাম্মৎ বাতুল বেগমকে বিয়ে করেন। সে ঘরে দুই ছেলে- শাহ মুহম্মদ উমর ওরফে বড় মিয়া ও মওলানা আব্দুল আউয়াল এবং দুই কন্যা- মোসাম্মৎ আয়শা ও হাযেরা জন্ম গ্রহণ করেন। মরহুমা বাতুল বেগমকে রংপুর শহরের মুঙ্গীপাড়ায় পুরাতন জামে মসজিদের ভেতর মরহুম হযরত মওলানা কারামত আলী জৌনপুরী (রহঃ) এর মাজারের পাশে সমাহিত করা হয়। 50201176010) (58175020711
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।