হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

করতেন। মৃত্যুর তিন দিন আগে তার জেষ্ট্য ছেলে হযরত মওলানা হাফেজ আহমদ-কে রংপুর থেকে জৌনপুরের ঠিকানায় লিখিত একটি চিঠিতে উল্লেখ করেন যে,“বেটা তোমরা একথা ধারণা কর না যে, তোমার বাবা লক্ষ লক্ষ টাকা পেয়েছেন, অথচ তোমাদের জন্য কিছুই রেখে যাননি । আমি তোমাদের জন্য এলম ও কেতাব রেখে যাচ্ছি। এটাই আমার মীরাস”। হেদায়েত কালে তার অসংখ্য অলৌকিক ঘটনা প্রকাশ পাওয়ার জন্য পরবর্তীতে “আলী জৌনপুরী” থেকে তিনি “কারামত আলী জৌনপুরী” নামে পরিচিতি লাভ করেন। কারামত আলী জৌনপুরী ধর্ম প্রচারের সাথে সাথে সংস্কার আন্দোলনে নিজেকে নিবেদিত করেছিলেন। নেংটি পরিহিত লোকদেরকে বিনা মূল্যে কাপড় দিয়ে সভ্য করেছিলেন । বাংলার গ্রামে-গঞ্জে ইসলাম ধর্ম প্রচার ও সংস্কার করতে গিয়ে মওলানা সাহেব অনেক সময় উপোস থেকেছেন। এমনকি তার জীবন হয়েছিল মৃত্যুর মুখোমুখি । বরিশালে কয়েকবার তার বোটে আক্রমণ করা হয়েছিল। তারপরও তিনি সত্য প্রচারে ক্ষান্ত হননি । দীর্ঘ ৫৭ বছর তাবলীগের প্রচারে ক্লান্ত মওলানা রংপুর শহরে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ১২৯০ হিজরীর ২রা রবিউসসানী/১৮৭৪ খ্রিষ্টাব্দে সুবহে-সাদেকের সময় ফকির হযরত মওলানা কারামত আলী (রহঃ) ইহধাম ত্যাগ করেন। রংপুর শহরের মুঙ্গীপাড়ায় পুরাতন জামে মসজিদের ভেতর আল্লাহর এই ওলীর মাজার অবস্থিত । তার স্ত্রী মোসাম্মৎ বাতুল বেগম, দুই ছেলে শাহ মোহাম্মদ উমর ওরফে বড় মিয়া ও আব্দুল আউয়াল, দুই মেয়ে আয়শাও হাযেরা এবং জামাতা মওলানা মুসলিহউদ্দিন তার মৃত্যুশয্যার পাশেই ছিলেন। মরহুম মওলানা সাহেবের ওফাতের দু'মাস পর মওলানা আব্দুল আউয়ালের মা রংপুরেই ইন্তেকাল করেন। মওলানা কারামত আলী সাহেবের মাজারের পাশেই তাকে সমাহিত করা হয়। জনাব এ এইচ এম হায়দার আলী (পারভেজ) বর্তমানে কারামত আলী মসজিদ ও মাজারের মোতয়াল্লী ৷ রংপুর মুগীপাড়া আজ একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রতিদিন দেশ-বিদেশ থেকে আগত হিন্দু-মুসলিম বহু লোকের সমাগম হয় এই মাজার প্রাঙ্গণে । রংপুর একাডেমি, হাফেজীয়া ও এবতাদায়ী মাদ্রাসা আছে। মরহুম মওলানা কারামত আলী (রহঃ) এর সাদামাটা মাজারটি দেখলে শুধু একটি কথাই বারবার মনে জাগে “তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান” । 50201176010) (58175020711

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।