হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

সওম অধ্যায় একটি বর্ণাঢ্য জীবনের অবসান মওলানা কারামত আলীর জীবন ছিল বৈচিত্রময় এবং মহিমান্িত । শৈশবে যে বয়সে ছেলেরা আনন্দ উল্লাস এবং খেলাধুলা করে বেড়ায় তিনি ছিলেন এর বিপরীত । ছেলে বেলায় তিনি মুরুব্বীদের সাথে উঠা-বসা করতেন এবং তাদের কথা শুনতেন। বাবার সান্নিধ্য ও তত্বাবধানে অল্প বয়সেই আলী জৌনপুরী প্রাথমিক শিক্ষা গ্রহণের সাথে সাথে আমল আখলাক ও ধর্মীয় অনুশাসনে নিজেকে শরিয়তের পাবন্দ করেন। উর্দু, আরবী ও ফাসী ভাষায় তার পাণ্তিত্য ছিল অতি গভীর । প্রখ্যাত শিক্ষাবিদ কারামত আলী বিভিন্ন ভাষায় ৪৬ খানা গ্রন্থ রচনা করেন। তন্মধ্যে ৪২টির নাম পাওয়া গেছে যার অধিকাংশ উর্দু ভাষায় রচিত। এগুলো হাদিস, ফিকাহ্‌, শরিয়াহ, মাসলা-মাসায়েল এবং তাসাওউফ বিষয়ক । তিনি ছিলেন একজন শিক্ষাপ্রাপ্ত কারী ও নিপুণ হস্তলিপি বিশারদ । আরবী কেতাব ও কুরআন তিনি নিজ হাতে লিখতেন । তার লিখিত অনেক পান্ডুলিপি কোলকাতা ন্যাশনাল লাইব্রেরীতে সংরক্ষিত আছে। তিনি ছিলেন একজন বিশিষ্ট তার্কিক। যখনই ধর্মীয় কোন জটিল বিষয়ে আলেম ওলামাদের মধ্যে মতভেদ দেখা দিত তখনই যুক্তি তর্ক বা বাহাস-এর মাধ্যমে তার ভিন্ন মতাবলম্বীদের মোকাবেলা করতেন এবং আল্লাহর রহমতে প্রতিবারই জয়ী হতেন। যুদ্ধ বিদ্যায়ও তার পারদর্শিতা ছিল। তার চিন্তা ছিল সুদুরপ্রসারী | /১.8 7/911101॥ তীর প্রণীত বই 81709) 20105 20৫ 15101511]) 111 70108]” 008008, 1961) এর ১০১ পাতায় মন্তব্য করেন যে, “মওলানা কারামত আলী জিহাদে অংশ গ্রহণ না করলেও বালাকোট বিপর্যয়ের আগ পর্যস্ত তিনি এ সংগ্রামে সাহায্য করেছেন” । জীবনের ৭৫ বছরের মধ্যে ৫৭ বছর তাবলীগের কাজে নিজেকে আত্মনিয়োগ করার সাথে সাথে তার সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলেন । সন্তানদের জন্য কোন ঘর-বাড়ী, টাকা পয়সা কিছুই রেখে যাননি । হাদিয়া হিসেবে যে অর্থ পেতেন তা দিয়ে বোটে ভাসমান মাদ্রাসার খরচ চালাতেন এবং গরীব দু:খীদের সাহায্য 50201176010) (58175020711

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।