হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

লাইব্রেরীতে সংরক্ষিত আছে। তার রচিত ও প্রকাশিত কেতাবগুলো বাংলা ও ইংরেজীতে অনুবাদ করা হলে তা সহজে বুঝা যেত এবং তীর চিন্তা ও মতামত জৌনপুরী কর্তৃক রচিত “ইউরোপীয় নবজাগরণে গ্রীক ও আরবদের প্রভাব বিস্তার" পুরস্কারের জন্য প্রাথমিকভাবে মনোনীত হলেও তা ইংরেজীতে অনুদিত না হওয়ায় পরবর্তীতে বিবেচিত হয়নি (সূত্র: ইংরেজী বিশ্বকোষ-২য় খণ্ড, পাতা ৭৫৩)। একথা বলার অপেক্ষা রাখে না যে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইসলাম প্রচার ও সমাজ সংস্কারের ক্ষেত্রে উপ-মহাদেশের প্রখ্যাত ধর্ম প্রচারক মরহুম মওলানা কারামত আলী (রহঃ) এর অবদান মূল্যায়ন করা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইতোমধ্যে “ছোটদের মওলানা কারামত আলী" নামে একটি পুস্তিকা প্রকাশ করেছে। স্কুলের পাঠ্য পুস্তকে মওলানা কারামত আলী সাহেবের জীবনী অন্তর্তুক্ত হয়েছে । এ ছাড়া মাদ্রাসার সিলেবাসে তার প্রণীত কেতাবসমূহ অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ১৯৯৫ খিষ্টাব্দে প্রণীত সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ ১ম খণ্ডে (পাতা ৩০৪-৩০৬) মওলানা কারামত আলী (রহঃ) এর জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। কোলকাতা ন্যাশনাল লাইব্রেরীতে মওলানা কারামত আলী (রহঃ) এর লিখিত যে সকল পান্ডুলিপি সংরক্ষিত আছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে ওগুলো সংগ্রহ করে বিভিন্ন ভাষায় বই আকারে ছাপানোর ব্যবস্থা করলে মওলানা কারামত আলী (রহঃ) এর অবদান সম্পর্কে অনেক তথ্য জানা এবং তা মূল্যায়ন করার সুযোগ হতো । 50201176010) (58175027161

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।