পুস্তক প্রকাশকগণ পাঠকদের পড়ার ও বুঝার সুবিধার্থে মওলানা সাহেবের বিভিন্ন কেতাবসমূহ বাংলা ভাষায় অনুবাদ করে সমৰিত আকারে তিন খন্ড যখীরায়ে কারামত ছাপিয়েছেন। যখীরায়ে কারামত - ১ম খণ্ডে ৮ খানা কেতাব অন্তর্ভুক্ত হয়েছে : ১। মোকাশেফাতে রহমত ২। ফায়েজে আম ৩। তাজকিরাতুল আকায়েদ ৪ । হুজ্জাতে কাতেয়া ৫ । নূরুল হুদা ৬। কেতাবে এন্তেকামাত ৭। যীনাতুল মুসল্পী ৮। আকায়েদে হাক্ধা ৷ যখীরায়ে কারামত - ২য় খন্ডে ৬ খানা কেতাব অন্তর্ভুক্ত হয়েছে : ১। কাওলুসসাবেত ২। দাওয়াতে মাসনুনা ৩। মোকামেউল মোবতাদীন ৪ । হান্ুল ইয়াকিন ৫। বাইয়াত ও তাওবা ৬। কাওলুল আমীন। যখীরায়ে কারামত - ৩য় খন্ডে ৫ খানা কেতাব অন্তর্তৃক্ত হয়েছে: ১। মুরাদুল মুরীদিন ২। মোলাখখাস ৩। কাওলুল হক ৪। মেরাতুল হক ৫। ইতমিনানুল কুলুব | মওলানা সাহেব হাদীস শান্ত্রে একজন উচ্চস্তরের মোহাদ্দেস ছিলেন। আরবীতে লেখা হাদীসের দু'খানা প্রসিদ্ধ গ্রন্থ : “মিশকাতুল মাসাবিহ্”" ও “শামাইলে তিরমিযি" এর উর্দু অনুবাদ ব্যাখ্যা তিনি প্রকাশ করেন। মওলানা সাহেব ফিকাহ শান্ত্রে ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। তার হাদীসের শিক্ষক আহমদুল্লাহ সাহেব তাকলীদ” সমর্থন করতেন । এজন্য তিনি ফিকাহ্র অত্যন্ত তাকীদ দিতেন । যারা ফিকাহ্র বিধান মানতেন না তাদেরকে মওলানা সাহেব লামাযহাবী বা ওহাবী বলতেন । ফিকাহ্্র উপর তিনি ৩টি কেতাব রচনা করেন : (১) মিফৃতাহুল জান্নাত (২) যীনাতুল মুসল্লী (৩) তাযকিয়াতুন নেসওয়ান। চারটি আরবীতে ও একটি ফার্সী ভাষায় ছাড়া তার অন্যান্য রচনাবলী উর্দুতে রচিত হয়েছে। তার রচিত অন্যতম গ্রন্থ “মিফৃতাহুল জান্নাত" বহু ভাষায় প্রকাশ করা হয়েছে । উপ-মহাদেশে এটা ইসলামী বিধি বিধানের নির্ভুল বিবরণ বলে গৃহীত হয়েছে। তার লেখাকে চার ভাগে ভাগ করা যায় $ (১) কুরআন ও হাদীসের আলোকে মাসলা-মাসায়েলা সম্পর্কিত গ্রন্থাবলী, (২) কুরআন এর পঠন ও শাব্দিক ব্যাখ্যা সম্বলিত গ্রস্থাবলী, (৩) পীর মুরিদী ও তাসাওউফ বিষয়ক গ্রন্থাবলী, (৪) শিরক, বিদআত ও 50201176010) (59175027161
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।