হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ ٦٤
📝 نص 📖 PDF

পা ভূমিকা হযরত মওলানা কারামত আলী জৌনপুরী (রহঃ) উনিশ শতকে সুদীর্ঘ ৫১ বছর ত্যাগ সাধনা ও কঠোর পরিশ্রম করে বাংলা ও আসামে গ্রাম-গঞ্জে, শহর-বন্দরে এমনকি প্রত্যন্ত এলাকায় স্থলপথে কখনো নৌপথে ভ্রমণ করে মৃত প্রায় মুসলিম জাতির মধ্যে নব জাগরণ এনে অমর হয়ে আছেন । তিনি একজন পণ্তিত ব্যক্তি ছিলেন। আরবী, ফার্সী ও উর্দূ ভাষায় তার অসাধারণ ব্যুৎপত্তি ছিল। কুরআন, হাদিস, ফিকাহ, শরিয়াহ এবং ওহাবীদের মতামত খন্ডন বিষয়ে তার রচিত ৪৬ খানা গ্রন্থের নাম পাওয়া যায়। তন্মধ্যে ৪টি আরবী, ১টি ফাসী ভাষা ছাড়া অবশিষ্ট গ্রন্থ উর্দুতে লেখা । ১৯টি বই বাংলায় অনুদিত হয়েছে। তার লেখা বইগুলোকে ৪ শ্রেণীতে ভাগ করা যায়ঃ (১) দ্বীন ইসলাম (২) পারিবারিক ও সামাজিক জীবন (৩) ফারায়েজী ও আহলে হাদিস মতবাদের যুক্তি খন্ডন ও সমালোচনা (8) পীর মুরিদী ও আধ্যাত্মিকতা বিষয়ক। হযরত মওলানা কারামত আলী জৌনপুরী (রহঃ) একজন সমাজ সংস্কারক ছিলেন। সুশৃঙ্খল, সুপরিকল্পিত সুদূরপ্রসারী একটি ধর্মীয় ও সমাজ সংস্কার আন্দোলনে তিনি ছিলেন একজন উত্তম সংগঠক । ভারতবর্ষের মুসলমানদের মধ্যে ইসলামী মূল্যবোধ, জাতীয় চেতনা ও এঁক্য গড়তে তিনি আত্মনিয়োগ করেছিলেন । নওয়াব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী, জয়নাল আবেদীন, নওয়াব আমীর হোসেন, নওয়াব আব্দুল জব্বার প্রমুখ তার এ আন্দোলনে সহযোগিতা করেছিলেন । তীর প্রচার অভিযান ও সংস্কার আন্দোলন তরান্বিত করতে বাংলা ও আসামে তিনি অসংখ্য খলিফা নিয়োগ করেছিলেন । শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ধর্ম প্রচারের জন্য তৎকালীন ইংরেজ সরকারও তার প্রশংসা করেছিল । আজকের সামাজিক ও নৈতিক অবক্ষয়ের যুগে হযরত মওলানা কারামত আলী জৌনপুরী (রহঃ) এর অবদানের মূল্যায়ন করা ও তার সম্পর্কে লেখা একটি সাহসিকতার কাজ বটে । জনাব এম ইউ এ কাদের (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) আন্তরিকতা ও উদ্যম নিয়ে হযরত মওলানা কারামত আলী জৌনপুরী (রহঃ) এর কর্ম জীবনের উপর এ বইটি লেখার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং তার এ ভালো কাজের সফলতা কামনা করি । এপ্রিল, ২০০৬ ডঃ মুহাম্মদ রু্হছল আমীন ঢাকা বিশ্ববিদ্যালয় 50201176010) (58150207161

— صفحة ٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.