ধর্মীয় কাজে বাধা দিচ্ছে না সে সুযোগ নিয়ে শান্তিপূর্ণভাবে ইসলাম ধর্ম প্রচার ও সংস্কার আন্দোলন এগিয়ে নেয়া। হযরত মওলানা কারামত আলী (রহঃ) এ মতবাদের সমর্থক ছিলেন । ভারতের প্রগতিশীল মুসলিম নেতৃবৃন্দ যাদের নাম বইয়ের ভূমিকায় উল্লেখ আছে তাদের উদ্যোগে ১৮৭০ ধ্রিস্টাব্জে “1$]017901119091) [106181% ০০1০৮ ০0 09100118” নামে একটি সংগঠন গড়ে তোলা হয়। নবাব আবদুল লতিফ উক্ত সংগঠনের সেক্রেটারি ছিলেন৷ ১৮৭০ খ্রিস্টাব্দের ২৩ নভেম্বর এ সমিতি প্রচুর লোক সমাগমের উপস্থিতিতে 'কোলকাতা ঘোষণা' নামে একটি পেমফ্রলেট প্রচার করে । উক্ত ঘোষণায় ভারতকে “দারুল হরব' না বলে “দারুল ইসলাম' বলে আখ্যায়িত করেন । মওলানা কারামত আলী (রহঃ) “দারুল ইসলাম' না বলে ভারতকে 'দারুল আমান' বলেন এবং তখনকার বিদ্যমান পরিস্থিতিতে কুরআন ও সুন্নাহর আলোকে শরিয়াহ মোতাবেক মুসলমানদের চলার জন্য এক দীর্ঘ বক্তৃতা দেন। মোহামেডান সোসাইটির এ সভায় মদীনা শরিফের সম্মানিত বাসিন্দা এবং নবী করিম (সাঃ) অন্যতম সাহাবী আবু আইয়ুব আল আনসারীর বংশধর শেখ মোহাম্মদ এফেন্দা আলী আনসারী উপস্থিত থেকে ভারতকে “দারুল ইসলাম' বলে আখ্যায়িত করেন। তার বক্তৃতায় পরিস্থিতি বর্ণনা করেন। তখনকার সময়ে মন্ধা-মদিনা থেকে বহু আলেম অবাধে ভারতবর্ষে এসে স্বাধীনভাবে ইসলাম ধর্ম প্রচার করতেন, ইংরেজদের অনুমতি ছাড়াই ভারতে অবস্থান করতেন । জনাব আলী আনসারী নিজেও পরপর চারবার ভারতবর্ষে আগমন করে দীর্ঘদিন থেকেছেন, স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মুসলমানদের সাথে মতবিনিময় করেছেন । জুমুআ-র নামায ও দুই ঈদের নামায আদায় এবং অন্যসব ধর্মীয় স্বাধীনতা বিদ্যমান থাকায় তিনি ভারতবর্ষকে "দারুল ইসলাম' ঘোষণা দেবার অনুকূলে জোরালো বক্তব্য পেশ করেন। কোলকাতা মোহামেডান সোসাইটির সমাবেশে শেখ মোহাম্মদ এফেন্দা আলী আনসারীর উপস্থিতি সমিতির ভাবমূর্তি বাড়ালেও ভারতকে “দারুল ইসলাম" ঘোষণায় এ সভায় কোনো এঁকমত্য প্রতিষ্ঠিত হয়নি। ওহাবীরা ভারতকে 'দারুল হরব' বা 'শক্রর দেশ" হিসেবে ঘোষণা দেবার অনুকূলে তাদের যুক্তি ছিল : ভারতবর্ষে মুসলমান শাসক নেই, মুসলিম আইন নেই, মুসলিম বিচারক নেই। যে দেশে ইসলামী শাসন নেই সে দেশ 'দারুল ইসলাম' হতে পারে না। তাদের মতে ইংরেজগণ বহিরাগত শক্র তাদের ভারত থেকে বিতাড়নের জন্য জিহাদ করা ফরজ। 50201176010) (58175020711
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।