হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

চতর্ধ অধ্যায় ডব্রিউ ডব্রিউ হান্টার প্রণীত “দি ইভিয়ান মুসলমানস' প্রসঙ্গে ইংরেজ শাসন ও শোষণের বিরুদ্ধে ১৭৬০ খ্রিস্টাব্দে ফকির মজনু শাহের “ফকির আন্দোলন" স্বাধীনতার মাইলফলক হিসেবে অভিহিত। তিতুমীর (সৈয়দ নিসার আলী) কোলকাতার নারিকেলবাড়ীয়ায় একটি মজবুত বাশের কিন্লা নির্মাণ করেন এবং সেখান থেকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে চব্বিশপরগোনা, নদীয়া এবং ফরিদপুর জেলার কিছু অংশ দখল করে স্বাধীন রাজ্য স্থাপন করেন। ইংরেজ বাহিনীর অধিনায়ক আলেকজান্ডার তিতুমীরের কাছে পরাজিত হন এবং পালিয়ে যান। লর্ড বেন্টিষ্ক তিতুমীরকে পরাস্ত করতে শক্তিশালী বাহিনী প্রেরণ করেন। তিতুমীরের লাঠিয়াল বাহিনী ইংরেজদের প্রতিরোধ করলেও শেষ পর্যস্ত পরাজিত হয় । তিতুমীরের “বাশের কিল্পা' বিধ্বস্ত হয়। ১৮৩১ ধরিস্টান্দে তিতুমীর শহীদ হন। হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে সংস্কার আন্দোলনের নামে ফারায়েজী আন্দোলন শুরু হয়। ফরজ (অবশ্যই পালনীয়) শব্দ থেকে ফারায়েজী শব্দের উৎপত্তি। ১৮৪০ সালে হাজী শরীয়তুল্লাহ'র মৃত্যুর পর তার একমাত্র ছেলে মহসেন উদ্দিন (দুদু মিয়া) এ আন্দোলনের নেতৃত্‌ দেন। ফারায়েজী আন্দোলন ধর্মীয় আন্দোলন নামে শুরু হলেও পরে এটা রাজনৈতিক বূপধারণ করে । ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ, নীলচাষের বিরুদ্ধে দেশীয় চাষীদের আন্দোলন (১৮৫৯- ৬০ খ্রিস্টাব্দ), মোঘল সাম্রাজ্যের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের স্বাধীনতা ঘোষণা (অবশ্য পরে তাকে বন্দী করে রেঙ্গুনে নির্বাসন দেয়া হয়। মৃত্যুর পর রেঙ্গুনেই তাকে সমাহিত করা হয়), নানা সাহেবের কানপুর বিদ্রোহ, ঝাশির রাণী লক্ষমীবাঈ এর স্বদেশ রক্ষার্থে যুদ্ধ করতে করতে প্রাণদান এবং নাটোরের রাণী ভবানীর বিদ্রোহ ইংরেজদের ভীত সন্ত্রস্ত করে তোলে । হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাধিয়ে দেয়া, মুসলমানদের এঁক্যে ফাটল ধরানো ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ইংরেজরা ভারতবর্ষ শাসন করতে থাকে । 50201176010) (58175020711

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।