টি উট হি ॥ 2 লেখক পরিচিতি জনাব এম ইউ এ কাদের ১ জানুয়ারী ১৯৫০ সালে তার পিতা মরহুম মওলানা জন্মগ্রহণ করেন। জনাব কাদেরের প্রপিতামহ (পরদাদা) এই উপমহাদেশের প্রখ্যাত বুজর্গ ও ইসলাম ধর্ম প্রচারক মরহুম মওলানা কারামত আলী জৌনপুরী (রহঃ) বাংলা ও আসামের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। রংপুর শহরের মুন্সিপাড়ায় তার মাজার অবস্থিত । জনাব কাদেরের দাদা মরহুম মওলানা হামেদ সাহেব নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় সনুয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস করে বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন । তথায় তার মাজার অবস্থিত। জনাব হামেদ সাহেবের বংশধরগণ বর্তমানে সনুয়াতেই বসবাস করছেন। জনাব কাদেরের মাতা মরহুমা সৈয়দা শামসুন্নাহার বেগম বরিশাল জেলার প্রখ্যাত উলানিয়া জমিদার বাড়ির মেয়ে ছিলেন। জনাব কাদের এক পুত্র সত্তানের জনক । জনাব কাদের ১৯৬৪ সালে নোয়াখালীর বজরা হাইস্কুল থেকে এসএসসি, ১৯৬৬ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি, ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষট্রবিজ্ঞানে বিএ (অনার্স) ও ১৯৭০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে মাস্টার ডিগ্রি লাভ করেন । জনাব কাদের ১৯৭৩ সালে বিসিএস পোস্টাল ক্যাডারে যোগদান করেন । এর আগে কিছু দিন তিনি জনতা ব্যাংকে গ্রেড-২ অফিসার হিসেবে কাজ করেন । তিনি ১৯৯২ সালে উপসচিব, ১৯৯৭ সালে যুগ সচিব, ২০০১ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেন। জনাব কাদের ২০০৩ সালে হজ্জ করেন। ২০০৪ সালের ১ জানুয়ারী তিনি সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। চাকরি জীবনে তিনি জার্মানী, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ১৯৭৯ সালে জার্মান স্কলারশীপ নিয়ে জনাব কাদের পশ্চিম জার্মানীতে গমন করেন এবং তথা থেকে জার্মান ভাষা ও পেশাগত ক্ষেত্রে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। ১৯৯৯ সালে তিনি বিলেতের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় ও সানিংডেইল সিভিলসার্ভিস কলেজ থেকে ম্যানেজমেন্ট-এ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। অবসর গ্রহণের পর জনাব এম ইউ এ কাদের বই লেখায় আত্মনিয়োগ করেন। তার প্রণীত “হাদীয়ে বাঙাল মওলানা কারামত আলী জৌনপুরী (রহঃ)' এবং 'হযরত মওলানা হাফেজ আহমদ জৌনপুরী (রহঃ) স্মরণে" বই দু'টি পাঠকদের কাছে সমাদৃত হয়েছে। //৬4.191917010115.8/9109115-1775 1% [| ৬৮ ও টি । স্গ হরি ॥ 2 2 পট সর্ট হি ॥ 22 2২
— পৃষ্ঠা ৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।