হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

নিজের হতাশাকে ব্যক্ত করলেও সেই হতাশার মূল কারণ তৎকালীন হিন্দ সমাজের কুসংস্কার এবং কাঠামোর মধ্যেই নিহিত ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবাবিবাহ প্রচলনকে সত্কর্মই মনে করতেন । তাই নিজের পারিবারিক ও গ্রাম্য সমাজের আপত্তি সতেও তিনি নিজের পুত্র সন্তানের বিধবা বিবাহে আপত্তি তো করেনইনি উপরক্ত্র তাতে গর্বই বোধ করেছিলেন । রামমোহন ও বিদ্যাসাগরের মধ্যবর্তী সময়ে কলকাতার সামাজিক জীবনে যে উত্তাল তরঙ্গ দেখা দেয় সে তরঙ্গের নাম ইয়ং বেঙ্গল আন্দোলন । এ আন্দোলনের ফলে ১৮২৯ সালে গভর্নর জেনারেল উইলিয়াম বেশ্টিষ্ক সতীদাহ নিবারণ আইন প্রণয়ন করেছিলেন, সতীদাহ নিষিদ্ধ হয়েছিলো । মওলানা কারামত আলী “ইয়ং বেঙ্গল আন্দোলন" সমর্থন করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছেলের বিধবা বিবাহের পর মওলানা শাহ কারামত আলী বিদ্যাসাগরকে পত্র লিখে ধন্যবাদ জানিয়েছিলেন । এক সময়ে আসামের অবস্থা এমন শোচনীয় ছিল যে অধিকাংশ লোকই উলংগ থাকতো । কিছু সংখ্যক লোক অবশ্য নেংটী পরতো । মওলানা কারামত আলী এসব লোকদেরকে ডেকে এনে একখানা করে কাপড় আর প্রত্যেককে একটি করে টুপী বিতরণ করতেন । তিনি ঢাকা থেকে ৪ হাজার লুঙ্গি ও কয়েক হাজার গজ থান কাপড় এনে লোকদের মধ্যে বিতরণ করেছিলেন। হাদীয়া হিসেবে যা পেতেন তা গরীব মুসলমানদের দান করে দিতেন । এরূপে আসামে লোকজন কাপড় পরতে অভ্যস্ত হয়েছিল এবং সভ্যতার আলো দেখলো । জনৈক ইংরেজ লেখক এ সম্পর্কে লিখেছেন “মওলানা কারামত আলী সাহেব বাংলা ও আসামের মানুষকে শুধু মুসলমানই করেননি বরং তাদেরকে কাপড় পরা শিখিয়ে সত্য করেছিলেন” । বাংলাদেশ ও আসামের গ্রামে গঞ্জে যেখানে কোন আজান দেওয়া হত না ও জুমুআ-র নামায পড়া হতো না মওলানা কারামত আলীর উদ্যোগ ও প্রচারের ফলে সে সকল পরিত্যক্ত মসজিদগ্ডলো আবার আজানের ধ্বনিতে মুখরিত ও আবাদ জামাআত এর সাথে নামায পড়তেন। এজন্য তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। শিরক, কবর পূজা, পীর পূজা ও বেদাআতের বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর । ইসলামী মূল্যবোধ, জাতীয় এঁক্য এবং চেতনায় উদ্বুদ্ধ একজন প্রগতিশীল ধর্ম সংস্কারক হিসাবে মওলানা কারামত আলীর আন্দোলনকে এ সময়ে যারা সমর্থন 50201176010) (58175027161

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।