হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

প্রতীক্ষার পর মুনশী ফজলুর রহমান, দারোগা করীমুল্লাহ এবং মুনশী ফায়েয আহমদ তাকে জেলখানা থেকে ডেকে আনার চেষ্টা করলেও তিনি সভায় উপস্থিত হননি । অবশেষে শহরবাসী ভন্ড মুখলেসুর রহমানের দল ছেড়ে মওলানা কারামত মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন। কিন্তু কোন ভয় বা ভীতি তাকে হেদায়েতের পথ থেকে সরাতে পারেনি । একবার তাবলীগ করার সময় চট্টগ্রামে জনৈক দুদাস্তি জমিদার যিনি বহু আলেমকে হত্যা করেছিলেন অনেক বাধা বিপত্তির পরও তিনি উক্ত জমিদার বাড়ীতে গিয়ে হাজির হন। এঁ জমিদার নাকি কাউকে তার সামনে বসতে দিতেন না । কিন্তু তিনি মওলানা সাহেবকে দেখে নিজে কুরসি এগিয়ে দিয়ে তাকে বসতে অনুরোধ করেন। মওলানা সাহেব বহু যুক্তি দিয়ে তাকে তৌহিদ সম্পর্কে বুঝানোর চেষ্টা করেন। উক্ত জমিদার মওলানা সাহেবকে বললেন, “আমি যদি যুক্তি ও প্রমাণ না বুঝি তবে আপনি কি করবেন ?” জবাবে মওলানা সাহেব বললেন, “আবার বুঝাবো। বার বার বুঝানোর চেষ্টা করবো। তারপরও যদি আপনি না বুঝতে চান তবে আমার হাতের এ তরবারী দিয়ে আপনাকে বুঝাবো” । উক্ত জমিদার মওলানা সাহেবের এ সাহস দেখে ভীত ও শংকিত হয়ে বললো যে, “এ মাসালাটি অনেক আলেমকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু তারা ভয়ে আমাকে হুজুর হুজুর বলতে লাগলো । আমি তাদেরকে ক্রোধে হত্যা করেছি কিন্তু আপনি সত্যিকারের একজন হাদী । আপনার দ্বারা ইসলাম সতেজ ও উজ্জ্বল হবে” । অতঃপর উক্ত জমিদার মওলানার হাতে বাইআৎ হয়েছিলেন। শুধু চট্টগ্রাম নয় পাটনার মৌলভী আবুল হুসাইনের সাথে কোলকাতার মৌলভী মুহম্মদ সিদ্দীক পাঞ্জাবীর সাথে, বরিশালের মৌলভী আবদুল জব্বার ও ফরিদপুরের দুদু মিঞা প্রমুখের সাথে, মওলানা শাহ কারামত আলীকে বহু 'বাহাস' করতে হয়েছিল । প্রতিবারই আল্লাহর রহমতে তিনি জয়ী হয়েছেন । তবে তখনকার সময়ে বাংলাদেশে জুমুআ ও ঈদের নামায আদায় সম্পর্কে পীর দুদু মিয়া ও আবদুল জব্বারের সাথে যে বাহাস হয়েছিল তা বিশেষভাবে উল্লেখযোগ্য । পীর শরীয়তুল্লাহ'র পুত্র। আবদুল জব্বার ছিলেন এদের খলীফা । ইংরেজ শাসিত ভারতকে “0৫-০1-1181 00000 01 06 1617 অর্থাৎ শক্রর দেশ আখ্যা 50201176010) (58175027161

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।