হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

উক্ত ক্রেষ্ট ও জমিদারী প্রত্যাখ্যান করেন। তবে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং (পরবর্তীতে ভাইসরয় বা রাজ প্রতিনিধি উপাধীতে ভূষিত) এর অনুরোধে ১৮৬৩ খ্রিষ্টাব্দে কোলকাতা শহরে তিনি ঈদুল ফিতরের নামাযের ইমামতি করেন। গভর্নর জেনারেল ঈদের মাঠের কাছে তার জন্য তৈরী সুরক্ষিত মঞ্চে উপস্থিত থেকে এ ঈদের নামাযের জামাআত অবলোকন করেন। উল্লেখ্য যে, এ বছর নোয়াখালী জেলার ভবানীগঞ্জে মওলানা কারামত আলী সাহেবের ঈদুল ফিতর নামাযের ইমামতি করার কথা ছিল। গভর্নর জেনারেল এর অনুরোধ রক্ষা করার জন্য তার জেষ্ট্যপুত্র মরহুম মওলানা হাফেজ আহমদ জৌনপুরী (রহঃ)কে ভবানীগঞ্জে ঈদুল ফিতর নামাযে ইমামতি করতে জৌনপুর থেকে পাঠালো হয়। মওলানা কারামত আলী'র জীবন ছিল ছিমুখী সংখামপূর্ণ। পূর্ববঙ্গের মুসলিমদের আচার-ব্যবহারে যে সকল হিন্দু রীতিনীতি ও কুসংস্কার ঢুকে পড়ে, প্রথমত তিনি এর বিরুদ্ধে সংগ্রাম করেন এবং তার লেখায় এগুলোর নিন্দা করেন। এ বিষয়ে তিনি রাদ্দু'ল-বিদআঃ নামক একখানা বইও রচনা করেন। দ্বিতীয়ত, তিনি নতুন সংক্কার বিরোধী দলগুলোকে প্রকৃত ইসলামের আওতায় পুনরানয়নের জন্য চেষ্টা করেন এবং এ উদ্যমে সফলকাম হন। তার “হিদায়াতু'র-রাফিদিন' নামক বিশেষ পুস্তক এ বিষয়ের উপর লিখিত। যুক্তিতর্ক (বাহাস) এর মাধ্যমে ধর্ম প্রচার ও সংস্কার আন্দোলন ইসলাম প্রচারের সময়ে মওলানা সাহেব যুক্তিতর্ক বা বাহাস এর মাধ্যমে বিভিন্ন জটিল প্রশ্নের যুক্তিসংগত জবাব প্রদান করতে চেষ্টা করতেন । চট্টগ্রামে ইসলাম প্রচারকালে জনৈক মুখলেসুর রহমান নামে এক বেদআতী মৌলভী মওলানা সাহেবকে কাফের বলতেও ইতস্ততঃ করেনি । মওলানা কারামত আলী সাহেব তার এ ব্যক্তির দুঃসাহস এত বেড়ে গিয়েছিল যে, কলেমার সাথে নিজের নাম জুড়ে দিয়েছিলেন । অবশেষে এ ব্যক্তির সাথে মওলানা সাহেবের বাহাসের দিন তারিখ ঠিক হলে শহরের বছু গণ্যমান্য ও ওলামায়ে কেরামসহ মওলানা কারামত আলী বাহাস স্থলে উপস্থিত থাকলেও এ ব্যক্তি জেলখানায় গিয়ে আশ্রয় নেন। বহৃক্ষণ 50201176010) (58175020711

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।