হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মীয় অনুশাসন ভুলে গিয়ে নামায রোজা ত্যাগ করেছিল যুক্তি-তর্ক ও সংস্কারের মাধ্যমে তাদেরকে হেদায়েত করে শরীয়তের পথে আনতে তিনি যে নিরলস পরিশ্রম করেছিলেন তা সর্বজনস্বীকৃত। প্রথম পর্যায়ে একটানা ১৮ বছর বাংলায় তাবলীগের পর তিনি জৌনপুরে ফিরে যান। সিপাহী বিদ্রোহ ১৮৫৭ খষ্টাব্দে ভারতে সিপাহী বিদ্রোহ দেখা দেয়। ইংরেজদের বৈষম্যমূলক আচরণে যখন দেশীয় হিন্দু মুসলিম সিপাহীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল তখনই এনফিল্ড রাইফেল নামক একপ্রকার বন্দুকে গরু ও শুকরের চর্বি মিশ্রিত টোটা যা দাতে কেটে বন্দুকে ব্যবহার করা হতো তা নিয়ে কোলকাতার নিকট ব্যারাকপুরে ১৮৫৭ খষ্টাব্দের ২৯ মার্চ হিন্দু মুসলিম সিপাহীরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। পরে দাবানলের মত ভারতের মীরাট, দিল্লী, যুক্তপ্রদেশ ইত্যাদি জায়গায় বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আরো বিভিন্ন ইস্যুতে ইংরেজদের বিরুদ্ধে সারা ভারতে বিদ্রোহ শুরু হয় যাকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম বলে আখ্যায়িত করা হয়েছে। এ সময় হিন্দু মুসলমান একসাথে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেন। জৌনপুরে তখন নীল চাষ করা হতো । মওলানা কারামত আলী এর বিরুদ্ধে রুখে দীড়িয়েছিলেন এবং তিনিই ছিলেন ৰ আন্দোলনের মুল পরিকল্পনাকারী । আন্দোলনের সময় ২ইজন মহিলাসহ ১৮জন ইধরেজ লোক প্রাণ রক্ষার্থে মওলানা কারামত আলীর বাড়ীতে গিয়ে আশ্রয় নেন। সাতদিন পর এ ইংরেজ ব্যক্তিদের নিরাপত্তা রক্ষার্থে ঘোড়ার গাড়ীতে পর্দা দিয়ে ওদেরকে জৌনপুর থেকে সায়ত্রিশ মাইল দুরে বেনারস ক্যান্টনমেন্ট এ নিয়ে যান। তখন কর্নেল হ্যাডসন ছিলেন এঁ ক্যান্টনমেন্টের দায়িতুপ্রাপ্ত অফিসার । ইতিমধ্যে আন্দোলনের নেতৃত্বের দায়ে মওলানা কারামত আলীকে গ্রেফতার করা হয় এবং মৃত্যুর আদেশ প্রদান করা হয় । পরবর্তীতে জৌনপুরে আশ্রিত ও মুক্তিপ্রাপ্ত ১৮জন ইংরেজ মওলানা কারামত আলীর পক্ষে জৌনপুর জজকোর্টে সাক্ষ্য প্রদান করেন। ফলে মওলানা কারামত আলীকে মুক্তি দেয়া হয়। ইংরেজদের জীবনরক্ষার জন্য তাকে 'কুইন ভিষ্টোরিয়া মেমোরিয়াল" ক্রেস্ট প্রদান করা হয় এবং রাজা এবারাত আলী জাহান-এর পুরো জমিদারী দান করা হয়। কিন্তু মওলানা কারামত আলী 50201176010) (58150207161

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।