হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগের প্রথম ছয় বছর জৌনপুর, গাযীপুর, আ জমগড়, ফয়যাবাদ এবং সুলতানপুর অঞ্চলসমূহে ইসলাম ধর্ম প্রচার করে এলাকার লোকদেরকে শরিয়তের পাবন্দ করে তোলেন এবং বিভিন্ন স্থানে মাদ্রাসা কায়েম করেন। হেদায়েতের উদ্দেশ্যে বাংলাদেশে যাত্রা তার পীর কেবলার নির্দেশে বাংলা ও আসামে হেদায়েতের উদ্দেশ্যে ১২৫০ হিজরীতে তিনি সর্বপ্রথম কোলকাতায় এসে পৌছেন। এ সময় কোলকাতা শহরে সাইয়্যেদ আহমদ (রহঃ) এর খলিফাগণের মধ্যে মরহুম মওলানা হাফেজ জামালুদ্দিন সাহেব, মুহাদ্দেস মওলানা ওয়াজীহ সাহেব (কোলকাতা মাদ্রাসা আলীয়ার হেড মাওলানা), কাজী আবদুল বারী সাহেব এবং এ সিলসিলার আরও কয়েকজন বুযুর্গ ব্যক্তি মওলানা কারামত আলীকে কোলকাতায় স্বাগত জানান। ওখানে কয়েকদিন থেকে ওয়াজ-নসীহত করেন এবং দলে দলে লোক তাঁর কাছে এসে তওবা করে বাইআৎ হলেন। কোলকাতা শহরে অবস্থানকালে মওলানা সাহেবের পুত্র মরহুম মওলানা হাফেজ আহমদ জৌনপুরী (রহঃ) জন্মগ্রহণ করেন। কলকাতার কাজ শেষ করে মওলানা কারামত আলী একাধিক বজরাযোগে (বোটে) পূর্ববঙ্গের দিকে যাত্রা করেন। একটি বোটে যানানা, একটিতে ভ্রাম্যমাণ মাদ্রাসা, একটিতে খাদেম ও কর্মচারীগণ, অপর একটিতে হযরত মওলানা কারামত আলী ও তার খলিফারা থাকতেন । সর্বসাধারণের সাহায্যে এ কাফেলার ব্যয়ভার গ্রহণ করা হতো । তিনি ৫১ বছর বাংলা ও আসামে পবিত্র কুরআন ও উত্তর প্রদেশের জৌনপুর থেকে সুদুর বাংলাদেশে পদ্বজে, পালকিতে, নৌপথে বজরায় (বোটে) যশোহর, খুলনা, বরিশাল, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বগুড়া, পাবনা, পূর্নিয়া, মুর্শিদাবাদ, নদীয়া, কুচবিহার, সিলেট কাছাড় ও আসামে ভ্রমণ করে লাউ সিদ্ধ খেয়ে কখনো উপোস থেকে লক্ষ লক্ষ মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন এবং বেদআত ও শির্কের বিরুদ্ধে যুক্তি-তর্কের মাধ্যমে বুঝিয়ে এবং সংগ্রাম করে এমনকি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অধপতিত মুসলমানদের শরীয়তের পাবন্দ করেছিলেন । যারা 50201176010) (58175020711

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।