হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

ফুট এবং চওড়া ৪৫ ফুট । সিকান্দার লোদী(১৪৮৯-১৫১৭খিঃ) দিল্লীর সিংহাসন আরোহনকালে তার বড় ভাই বরবক শাহ এর বিদ্রোহ দমনের জন্য জৌনপুর আক্রমণকালে জৌনপুর জামে মসজিদের প্রভৃত ক্ষতিসাধিত হয়৷ পরবর্তীকালে মসজিদটির আর কোন সংস্কার করা হয়নি। অর্থাৎ পূর্বাদিকটি ভাঙ্গা অবস্থায় রয়ে যায়। জৌনপুর খান্দানের প্রখ্যাত আলেম, মুফতি মওলানা জাফর আহমদ সিদ্দিকী জৌনপুরী যিনি বর্তমানে উক্ত জামে মসজিদের ইমাম তার উদ্যোগে ১৩৯৯ হিজরী থেকে শুরু করে ১৪১৩ হিজরী পর্যন্ত অর্থাৎ ১৫ বছর সময়ে উক্ত মসজিদটির সংস্কার করা হয়। জৌনপুর দিল্লী সালতানাতের অন্তর্ভুক্ত হওয়ার পর সরকারী অফিস আদালত দিল্লীতে স্থানান্তর করা হয়। জৌনপুর শহর হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়ায় মুসলিম স্থাপত্যগুলি প্রায় বিলীন হয়ে যায়। জৌনপুর জামে মসজিদেও নিয়মিত নামায পড়া বন্ধ হয়ে যায়। এখানে হিন্দুদের দেবদেবীর পূজা হতো এবং গান বাজনা হতো । মওলানা কারামত আলী অনেক পরিশ্রম এমনকি নিজের জীবন বিপন্ন করে মসজিদটি মুসলমানদের দখলে আনেন এবং নিয়মিত আজান ও জামাআতের সাথে মাত্র ৫ জন মুসলমান নিয়ে দৈনিক নামায ও জুমুআ-র নামায আদায় করতেন । কথিত আছে যে, দিনে পাচবার আযান দেয়ার জন্য একবার এক বৃদ্ধা মহিলা মওলানা সাহেবের উপর ক্ষুব্ধ হয়ে তার গায়ের উপর কলসি নিক্ষেপ করেন। একবার জৌনপুর শহরের মোল্লাটোলার দোতলা বাড়িতে তাকে আটকে রেখে হত্যার চেষ্টা করা হয়। তিনি ব্যাপারটা বুঝতে পেরে 'বুনট' নামক বিশেষ ধরনের ব্যায়াম কৌশলের মাধ্যমে শক্রদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করেন। মওলানা কারামত আলী হানাফী মাজহাবের অনুসারী ছিলেন। মওলানা সাহেব তার প্রণীত 'নূরন আলা নূর" বইতে উল্লেখ করেন যে, সাইয়্যেদ আহমদ বেরেলভী (রহঃ) খেলাফতনামায় তাকলীদ করার আদেশ করেছেন এবং তিনি নিজেও ইমাম আজম আবু হানিফা (রহঃ) এর মোকাল্পেদ ছিলেন এবং কোন হাদিস নিয়ে বিতর্কের সৃষ্টি হলে তার পীর মোরশেদ আবু হানিফা (েহঃ) যে হাদিস গ্রহণ করেছিলেন, তা অনুসরণ করতে বলেন। মওলানা কারামত আলী জৌনপুরে হানাফী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে সমগ্র ভারতে ইসলামী শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত হয়। এই মাদ্রাসার প্রথম শিক্ষক ছিলেন বিখ্যাত আলেম হযরত মওলানা আব্দুল হালিম সাহেব । মওলানা কারামত আলী জৌনপুরী 50201176010) (58150207161

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।