তিতীয় অধ্যায় ইসলাম ধর্ম প্রচার এবং সংস্কার আন্দোলন জৌনপুর থেকে তাবলীগের প্রচার শুর হযরত সাইয়্যেদ আহমদ বেরেলভী (রহঃ) এর কাছ থেকে এজাযত প্রাপ্ত হয়ে সর্বপ্রথম তিনি জৌনপুরে আসেন এবং মহল্লায় মহল্লায় এবং ঘরে ঘরে গিয়ে মানুষকে নামায, রোযা, পর্দা এবং ইসলামের অন্যান্য করণীয় বিষয়ে হেদায়েত করতে থাকেন। তিনি জৌনপুরে পুনরায় মসজিদে দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আজানসহ এবং শুক্রবারে জুমুআর নামায জামাআতের সাথে পড়ার প্রচলন শুরু করেন। সে সময়ে মুসলমানদের বিয়েতে অধিকাংশ স্থানেই হিন্দুয়ানী প্রথার প্রচলন ছিল। মওলানা কারামত আলী সাফল্যের সাথে এ সকল বিদআত ও শরীয়ত-বিরোধী কাজ বন্ধ করতে সক্ষম হয়েছিলেন । উল্লেখ্য যে, মুহম্মদ-বিন- তুঘলকের প্রকৃত নাম ছিল “জুনা খান' যিনি ১৩২৫ খ্রিঃ থেকে ১৩৫১ খিঃ পর্যস্ত দিল্লীর সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। সিম্ধুর বিদ্রোহ দমনকালে ১৩৫১ খিস্টান্দে সুলতান মুহম্মদ-বিন-তুঘলকের আকম্থিক মৃত্যুর পর তাঁর চাচাত ভাই ফিরোজ শাহ তুঘলক দিল্লীর সিংহাসনে আরোহণ করেন। তিনি ১৩৬০ খ্রিষ্টাব্দে জুনাখান এর নামানুসারে জৌনপুর শহর প্রতিষ্ঠা করেন। তুঘলক বংশের শেষ সুলতান মাহমুদের রাজত্বে সারওয়ার অথবা 'খাজা জাহান' নামক একজন প্রভাবশালী খোজা ১৩৯৪ ধ্বিষ্টাব্দে জৌনপুরে একটি স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন যা শকী বংশ নামে পরিচিত । তার মৃত্যুর পর তার দত্তক পুত্র মালিক করণফুল “মুবারক শাহ শকীঁ' উপাধি ধারণ করে জৌনপুরের সিংহাসনে আরোহণ করেন। শকী বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান ইব্রাহিম শকী ১৪০২ খ্রিস্টাব্দে তার ভাই “মুবারক শাহ শকী'র মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। ইব্রাহীম শাহ শকী সংস্কৃতিমনা ছিলেন। তার আমলে জৌনপুরে অনেক এতিহ্যবাহী স্থাপত্য নির্মাণ করা হয়। তন্মধ্যে জৌনপুরের বিখ্যাত “জামে মসজিদ" অন্যতম। মসজিদটির উচ্চতা ৭৫ 50201176010) (58175020711
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.