হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

লোকেরা হাসতে হাসতে জীবিত লোকটার কাফনের কাপড় সরিয়ে দেখতে পায় যে, লোকটা মৃত । এই অলৌকিক ঘটনা দেখে দুষ্ট প্রকৃতির লোকজন অনুতপ্ত হয়ে মওলানা সাহেবের কাছে তওবা করে মুরীদ হয়। ৭। রংপুরে মওলানা কারামত আলী জৌনপুরী (রহঃ) এর আগমনের পূর্বে এক দরবেশ সবসময় উলঙ্গ হয়ে রাস্তার পাশে থাকতেন । তাকে কাপড় দিলেও তিনি কাপড় পরতেন না এ বলে যে, “রংপুর শহরে কোন মানুষ নেই যে, কাপড় পরতে হবে । এখানে যারা আছেন তারা পশুর তুল্য ।" মওলানা সাহেবের বোট যেদিন রংপুর শহরের উপকণ্ঠে ঘাঘট নদীর তীরে নোঙ্গর করলো এঁ দিন এ ব্যক্তি কাপড়ের দোকানে গিয়ে পরিধানের কাপড় চাইলেন এবং বললেন যে, “আজ রংপুরে মানুষ এসেছে আর উলঙ্গ থাকা যাবে না" । ৮। রংপুর শহরে অবস্থানকালে মওলানা সাহেব পালকি চড়ে একদিন এক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন রাস্তার ধারে জঙ্গলে এক মহিলা লাকড়ী সংগ্রহ করছিল। মওলানা সাহেব পালকীর দরজা খুলে এ দৃশ্যটি দেখতে থাকেন। পালকী গন্তব্য স্থানে পৌছার পর সংগের লোকজনরা মহিলাটির লাকড়ী সংগ্রহের দৃশ্য অবলোকন করার কারণ জানতে চাইলে মওলানা সাহেব বলেন যে, “হযরত আজরাইল (আ:) সাপের সুরত ধরে স্ত্রী লোকটিকে দংশন করে তার জান কবজ করবে । এই জন্যই তিনি এ দৃশ্য দেখে ছিলেন।” পরবর্তীতে সত্যি সত্যিই সাপের দংশনে মৃত এ মহিলার লাশ জানাজার জন্য মওলানা সাহেবের কাছে আনা হলো । তখন সকলেই মওলানা সাহেবের অলৌকিক শক্তি সম্পর্কে অবগত হলো । ৯। রংপুর শহরে অবস্থানকালে দৈনিক অগণিত লোক আরোগ্যলাভের জন্য মওলানা সাহেবের পানি পড়া নেওয়ার জন্য তাঁর কাছে আসতেন ০5০91119010) 05215 02071191

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।