হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৫1 বরিশাল জেলার স্বরূপকাঠি থানায় এক হিন্দু ব্যক্তি মওলানা সাহেবের হাতে ইসলাম ধর্মে দীক্ষিত হয় । পরের বছর মওলানা সাহেব এ এলাকায় পুনরায় এলে জানতে পারলেন যে, এ লোকটি আবার হিন্দু ধর্মে ফিরে গেছে। মওলানা সাহেব বিষণ্ন হলেন। এঁ সময় মওলানা সাহেবের বোট থেকে কিছু মোরগ ছুটে যায় এবং মন্দিরে প্রবেশ করে মূর্তির সামনে রাখা প্রসাদ খেয়ে ফেলে । এতে হিন্দু লোকজন তাদের জাত, ধর্ম, মান, ইজ্জত সব নষ্ট হয়েছে বলে ক্ষেপে ঢাল তলোয়ার নিয়ে মওলানা সাহেবের বোট আক্রমণ করেন। মওলানা সাহেব বিষয়টি জেনে উপস্থিত হিন্দু লোকদেরকে বলেন যে, “তোমরা মন্দিরের মূর্তিকে জিজ্ঞাসা কর এতে কোন ক্ষতি হয়েছে কি না”। তারা উত্তর দেয়, “মন্দিরের মূর্তি কথা বলতে পারে না। আমরা কি করে জিজ্ঞেস করবো” । উত্তরে মওলানা সাহেব বললেন যে, “মন্দিরের মুর্তি যখন কথা বলতে পারে না, মোরগ তাড়াতে পারে না, তোমাদের দেওয়া প্রসাদ খেতে পারে না, তখন তোমরা কেন তার পূজা করো ? তোমাদের এ মূর্তি যদি আমার সাথে কথা বলে তবে তোমরা কি ইসলাম ধর্ম কবুল করবে"? বিষয়টি অসম্ভব ভেবে সকলেই সম্মতি দেয় ৷ তখন মওলানা সাহেব মন্দিরে গিয়ে বললেন, “হে মূর্তি কথা বলো, আমার মোরগ মন্দিরের দেওয়া প্রসাদ খেয়ে ফেলাতে কোন ক্ষতি হয়েছে কি না” । সংগে সংগে মূর্তিগুলো হাত তুলে এলাকায় ছড়িয়ে পড়ে এবং দলে দলে লোক মওলানা সাহেবের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। ৬। মওলানা সাহেব রংপুর শহরে অবস্থানকালে কিছু দুষ্ট প্রকৃতির লোক তাকে হেয় প্রতিপন্ন করতে একজন জীবিত ব্যক্তিকে মৃত সাজিয়ে কাফন পরিয়ে তার কাছে জানাজার নামায পড়ার জন্য নিয়ে আসে । মওলানা সাহেব আধ্যাত্মিক ক্ষমতা বলে বিষয়টি বুঝতে পারলেন এবং পর পর তিনবার জানাজা পড়াতে অসম্মতি জ্ঞাপন করলেন। কিন্তু এ লোকগুলি বার বার তাকে জানাজা পড়ানোর জন্য পীড়াপীড়ি করতে থাকে । 5098171760 0/ 09115020761

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।