৩। নোয়াখালী জেলার এক প্রসিদ্ধ সুদখোর মওলানা সাহেবকে নিজ বাড়িতে খাওয়ার দাওয়াৎ দিলেন। উক্ত ব্যক্তি সুদ খাওয়া না ছাড়লে মওলানা সাহেব তার বাড়িতে যেতে পারবেন না বলে জানিয়ে দিলেন। এতে এ ব্যক্তি ও তার লোকজন ক্ষেপে মওলানা সাহেবের বোট আক্রমণ করে । ফলে বোট ডুবে যাওয়ার উপক্রম হয়। মওলানা সাহেবের লোকজন আত্মরক্ষার জন্য উক্ত সুদখোরকে হত্যা করে । অন্যান্য লোকেরা পালিয়ে গিয়ে থানায় এজাহার দেয়। থানার পুলিশ কর্মকর্তা ঘটনাটি তদন্ত করার জন্য বোটে এলে মওলানা সাহেব পুলিশ কর্মকর্তাকে বলেন যে, তিনি কোন মানুষ হত্যা করেননি । যাকে হত্যা করা হয়েছে সে একটা শূকর । তাৎক্ষনিক পুলিশ কাপড় সরিয়ে উক্ত ব্যক্তির লাশ দেখতে চাইলে একটি মৃত শূকর দেখতে পায়। অর্থাৎ এ সুদখোর ব্যক্তির মৃত দেহটি শূকরে পরিণত হয়েছে। এই অলৌকিক ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে লোকজন সুদ খাওয়া ছেড়ে দেয় এবং মওলানা সাহেবের কাছে তওবা করে মুরীদ হয়। ৪। একদা কোলকাতা হাওড়া পুলের নিকটে গঙ্গা নদীতে মওলানা সাহেবের বোট নোঙ্গর করা হয়। নদীর অপর পাড়ে এক হিন্দুযোগী বটবৃক্ষের নিচে ধ্যানে মগ্ন ছিল। লোকজনকে মওলানা সাহেবের নিকট বোটে যাতায়াত করতে দেখে এ সাধু এর কারণ জানতে চাইলে সকলেই বললো যে, এখানে এক বিখ্যাত পীর সাহেবের আগমন হয়েছে, তিনি বোটে অবস্থান করছেন। তখন সাধু বললেন,“তোমাদের পীরকে বলো তিনি যদি জুতা পায়ে হেঁটে গঙ্গানদী পার হতে পারেন তবে আমি তার শীষ্যত্ব গ্রহণ করব। আর আমি যদি পায়ে হেঁটে গঙ্গানদী পার হতে পারি তবে তাকে আমার শীষ্যত্বু গ্রহণ করতে হবে ।” মওলানা সাহেব সাধুর উক্ত চ্যালেঞ্জ গ্রহণ করলেন। দিনক্ষণ ধার্য করা হলো । অগনিত মানুষ গঙ্গানদীর উভয় তীরে সমবেত হল ঘটনাটি দেখার জন্য। মওলানা সাহেব জুতা পায়ে পানির উপর দিয়ে হেটে গঙ্গানদী সহজেই পার হয়ে গেলেন। কিন্তু সাধুর পা পানিতে বার বার ডুবে গেল। অর্থাৎ সাধু পায়ে হেঁটে গঙ্গানদী আর পার হতে পারলেন না। মওলানা সাহেবের এই অলোকিক শক্তি দেখে উক্ত হিন্দু সাধুসহ সমবেত বহুলোক ইসলাম ধর্ম গ্রহণ করলেন । 50201176010) (58175020711
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।