দ্বিতীয় অধ্যায় আলী জৌনপুরী থেকে কারামত আলী জৌনপুরী হযরত মওলানা কারামত আলী (রহঃ) এর পিতা প্রদত্ত নাম ছিল মোহাম্মদ আলী । তার রচিত কেতাবসমূহে তিনি লিখেছেন আলী জৌনপুরী ৷ তার হেদায়েতকালে ংখ্য কারামাত বা অলৌকিক ঘটনা প্রকাশ হওয়ার কারণে পরবর্তীতে তিনি কারামত আলী জৌনপুরী নামে পরিচিতি লাভ করেন । এ সকল অলৌকিক ঘটনার অধিকাংশই বিভিন্ন বই-পুস্তকে এবং লোক মুখে প্রচারিত হয়েছে । তন্মধ্যে রংপুর মুন্সিপাড়ার অধিবাসী সূফী মোদাব্বের হোসেন, এ্যাডভোকেট কর্তৃক প্রণীত “মওলানা কারামত আলী (রহঃ) এর জীবনী" শীর্ষক প্রবন্ধে (পাতা ২৪-২৭) যে সকল অলৌকিক ঘটনা উল্লেখ করেছেন নিয়ে তা উদ্ধৃত করা হলো- ১। মওলানা সাহেব একটি মাত্র চাউলের উপর স্পষ্ট, সুন্দর ও পরিষ্কার অক্ষরে বিসমিল্লাহর সাথে সুরা এখলাস তার নামসহ লিখতে পারতেন । দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ব্যক্তি এই চাউল খেলে আরোগ্য লাভ করত। ২। একদা একদল লোক মওলানা সাহেবকে হত্যা করার জন্য পাচশত টাকা প্রদান করে এক ঘাতক পাঠানকে নিয়োগ করে । জৌনপুর শাহী মসজিদে মওলানা সাহেব শেষ রাতে তাহাজ্জুদ নামায পড়া অবস্থায় এ ব্যক্তি তার তরবারী মওলানা সাহেবের উপর উঠাতেই ঘাতকের হাত অবশ হয়ে যায় এবং হাত উঠানো অবস্থায়ই থেকে যায়। নামায শেষে মওলানা সাহেব বিষয়টি বুঝতে পারলেন । ঘাতক নিজের অপরাধ স্বীকার করে মওলানা সাহেবের কাছে ক্ষমা চাইলেন। মওলানা সাহেব নিজের হাত ঘাতকের বাছ স্পর্শ করা মাত্রই সে স্বাভাবিক অবস্থা ফিরে পেল এবং মওলানা সাহেবের কাছে তওবা করে বাইআৎ হলো । 50201176010) (58175020711
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।