বলে আঠার দিনে (অপরের আঠার বছরের কাজ) হাসিল করে নেন। মওলানা কেবলা বেরেলীর মসজিদে আঠার দিন পর্যন্ত অধমকে তরীকতের রহস্যসমূহ বুঝিয়েছেন। এর বদৌলতে চারদিনেই এ ফকীর নূর অন্বেষণকারীর পর্দা অতিক্রম করতে আরন্ত করে এবং দশ দিনেই মাতৃত্তন ছাড়ানোর উপযোগী শিশুর ন্যায় হয়ে যায়” । হযরত মওলানা কারামত আলী তার রচিত “নূরুন আ'লা নূর" নামক কেতাবে নিজের একটি ঘটনা নিম্নরূপ বর্ণনা করেন- “একদিন এ অধম হযরত মুরশেদ কেবলাকে কাশ্ফ এবং মুশাহাদার হাকীকত বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ করলে উত্তরে তিনি বললেন, “এ বিষয়ে ইসমাইল শহীদ সাহেবের দ্বারা “সেরাতুল মুস্তাকীম” কেতাবে লিখিয়ে দিয়েছি । তরীকতের পথের কোন প্রাথমিক স্তরের ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় ২+২-কত? সে বলবে ৪। এমনি ৪+85 কত? সে বলবে ৮। ৮+৮_-কত? সে বলবে ১৬। ১৬+১৬-কতঃ? সে বলবে, ৩২। পুনরায় যদি জিজ্ঞেস করা হয় ৩২1৩২ কত? সে বলবে ৬৪ । অতঃপর ৬৪+৬৪-_-কত।? সে চোখ বন্ধ করে একটু চিন্তা করে বলবে ১২৮। হযরত মুরশেদ সাহেব কেবলাও আমাকে বুঝানোর জন্য চোখ বন্ধ করেছিলেন। প্রসঙ্গক্রমে মওলানা কারামত আলী বললেন,“তার তখনকার ছুরাৎ অধম যেন এখনও দেখতে পাচ্ছি।”' অতঃপর হযরত বললেন, “আমি চোখ খোলা রেখে মোরক্কাবা করলেও আমার '“মুশাহাদা" হাসিল হয় অর্থাৎ অন্তর চক্ষ মুক্ত হয়ে যায়। তুমিও চোখ খোলা রেখে মোরাক্কাবা করিও ।” আমার মকসুদ হাসিল হয়ে গেল।" কিন্তু “সেরাতুল মুস্তাকিম" কেতাবটি তখন তার আর পড়া হলো না। মওলানা নৃরুর রহমান কর্তৃক প্রণীত “তাযকেরাতুল আউলিয়া পুস্তকের (ষষ্ঠ খণ্ড) ৮ এর পাতায় উল্লেখ আছে যে, পররতীকালে মওলানা কারামত আলী জৌনপুরী বাংলাদেশে হেদায়েতকালে তার পীর মুরশেদের স্বপ্নে প্রদত্ত নির্দেশ অনুযায়ী কুমিল্লার সুজা বাদশাহর মসজিদে নোয়াখালীর হযরত মাওলানা ইমামুদ্দিন সাহেবের কাছে এ কেতাবটি ১৭ দিনে অর্ধাংশ পাঠ করেন। দ্বিতীয়বার সফরের 50201176010) (58175020711
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।