হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

করেন। তিনি একজন প্রখ্যাত ক্কারী ছিলেন এবং হস্তলিপিতে পারদর্শী ছিলেন । আরবী কেতাব ও কুরআন শরীফ তিনি নিজ হাতে লিখতেন । তিনি যুদ্ধ বিদ্যায়ও খ্যাতি অর্জন করেন। বিহারী স্বর্ণকার নামক একজন সুদক্ষ ওস্তাদের নিকট মওলানা কারামত আলী যুদ্ধ বিদ্যা অর্জন করেন। হযরত সাইয়্যেদ আহমদ বেরেলভী (রহঃ) এর নিকট বাইআত গ্রহণ মওলানা কারামত আলী আঠার বছর বয়সে হযরত সৈয়দ আহমদ বেরেলভী (রহঃ) এর নিকট তাসাওউফের বাতেনী এলেম শিক্ষা গ্রহণ করেন। উল্লেখ্য যে, হযরত সাইয়্যেদ আহমদ বেরেলভী (রহঃ) যখন জৌনপুর শহর নিকটবর্তী 'রায়বেরেলীতে' আগমন করেন মওলানা কারামত আলী তখন তার আস্তানায় গিয়ে উপস্থিত হন। হযরত সাইয়্যেদ আহমদ বেরেলভী (রহঃ) প্রথম দৃষ্টিতেই মওলানা কারামত আলীকে যাচাই করে ফেললেন এবং বাইআতৎ করে নিলেন। হযরত মাওলানা সাত দিনের মধ্যেই কঠোর রিয়াযত এবং মুরশেদ কেবলার নেকদৃষ্টির ফলে বূহানিয়াতের সুউচ্চ স্তরে উন্নীত হন। আট দিনে হযরত সাইয়্যেদ আহমদ বেরেলতী (রহঃ) হযরত মাওলানা ইসমাঈল শহীদ রাহেমাহুল্লাহর মাধ্যমে তাকে খেলাফত এবং বাইআৎ গ্রহণের এজাযতনামা প্রদান করে বললেন, “যাও, এখন হেদায়তের কাজে লেগে যাও।” এই এজাযতনামা জৌনপুরী খানদানে আজও পুরুযানুক্রমে চলে আসছে। ১৮২২ খ্রিষ্টাব্দে মওলানা কারামত আলী হযরত সৈয়দ আহমদ বেরেলভী (রহঃ) এর সাথে হজ্জ পালন করেন এবং মন্কা শরীফে দু' বছর অবস্থান করে ইল্মে ক্রোত এবং অন্যান্য বিষয়ে বিদ্যা অর্জন করেন। হযরত মওলানা এজাযতনামা প্রান্ত হয়ে জৌনপুর ফিরবার আয়োজন করলে হযরত সাইয়্যেদ সাহেব বললেন, “কাজ তো আল্লাহ তা'আলার রহমতে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এখন মেহমানস্বরূপ আরও থেকে দেখাশুনা করে নাও।” এই উক্তি হযরত মাওলানা সাহেবের রূহানী চরম উন্নতির প্রকৃষ্ট প্রমাণ । হযরত সাইয়্যেদ সাহেবের নির্দেশ অনুযায়ী কারামত আলী সাহেব আরও আঠার দিন তার খেদমতে থেকে তাসাওউফের বহু গৃঢ়- তত্ত্ব তীক্ষ মেধা ও অসাধারণ যোগ্যতার 50201176010) (581750207161

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।