(রহঃ), তারই ছেলে হযরত শায়খ নাজিবুদ্দিন (রহঃ), তারই ছেলে হযরত শায়খ গুল মোহাম্মদ (রহঃ), তারই ছেলে হযরত শায়খ জারুল্লাহ (রহঃ), তারই ছেলে হযরত শায়খ আবু ইব্রাহীম মোহাম্মদ ইমাম বখস্ (রহঃ), তারই ছেলে হযরত মাওলানা শাহ ছুফি কারামত আলী জৌনপুরী (রহঃ) (সূত্র ঃ অজিফায়ে হাছানীয়া, পাতা ৩৫-৩৬)। শৈশবকাল ও শিক্ষা হযরত মওলানা কারামত আলী (রহঃ) শৈশবকাল থেকেই অস্বাভাবিক মেধা ও ধীশক্তিসম্পন্ন ছিলেন। তার শৈশবকালের স্বৃতি কথা যেমন যে বিছানায় ভূমিষ্ঠ হয়েছিলেন তার কোন পাশে প্রদীপ জুলছিল তাও তিনি স্পষ্ট করে বলতেন । এমনি তিনি স্তন্যপানকালীন সময়ের অনেক ঘটনা বলতেন যা সবাইকে অবাক করতো । যার প্রেক্ষিতে তার বাবা ভবিষ্যত্বাণী করেছিলেন যে, তার ছেলে আলী একদিন বড় আওলীয়া হবেন। উল্লেখ্য যে, মোহাম্মদ আলী ছিল পিতার প্রদত্ত নাম। পরবর্তীতে অসংখ্য কারামত বা অলৌকিক ঘটনাবলী প্রদর্শনের জন্য তিনি কারামত আলী জৌনপুরী নামেই ব্যাপক পরিচিতি লাভ করেন । তিনি মাত্র পাচ বছর বয়সে তার বাবার কাছে আমপারার ছবক নেন। মাত্র দশ বছর বয়সে তিনি তার বাবার কাছে কুরআন শরীফ হেফজ করেন এবং ফার্সি ভাষায় পারদর্শিতা লাভ করেন । উল্লেখ্য যে, তিনি সাত বছর বয়স থেকেই পাচ ওয়াক্ত নামায ও জুমুআ-র নামায মসজিদে গিয়ে আদায় করতেন। তার ধীশক্তি এতই প্রথর ছিল যে, তিনি একবার যা শুনতেন বা পড়তেন তা কখনো ভুলতেন না। হযরত মওলানা কুদরতুল্লাহ (রহঃ) এর নিকট ইলম, ফিকাহ ও আকাইদ শাস্ত্র সম্পর্কে তিনি জ্ঞান লাভ করেন। মওলানা আহমুদুল্লাহ আম্মানী (রহঃ) এর নিকট হাদিস ও তাফসির শিক্ষা লাভ করেন। এছাড়া মাওলানা কুদরত উল্লাহ রুদলবী (রহঃ) এর নিকট থেকে ধর্ম বিষয়ক বিদ্যা, মাওলানা আহাম্মদ উল্লাহ থানবী (রহঃ) এর কাছ থেকে হাদিস, ক্কারী সৈয়দ ইব্রাহিম মাদানী (রহঃ) ও ক্কারী সৈয়দ মোহাম্মদ এছকান্দারনী (রহঃ) এর কাছ থেকে এলমে তাজবীদ শিক্ষা গ্রহণ 50201176010) (58175020711
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।