হাদিযে বন্গাল মাওলানা কারামত আলী জৌনপুরী sirat bangla
/ 64
📝 Text 📖 PDF

পরিচিতি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম | শেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ (সাঃ) যার পরে কোন নবী বা রাসূল এ পৃথিবীতে ধর্ম প্রচার করতে আগমন করবেন না। কিন্তু নবী রাসূলদের অবর্তমানে একটি কালো যুগ-সন্ধিক্ষণে মানুষ যখন ধর্মীয় অনুশাসন ভুলে গিয়ে পাপাচার ও ব্যাভিচারে লিপ্ত হয় তখনই আল্লাহর পথ দেখানোর জন্য অর্থাৎ হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহর ওলীগণ পৃথিবীতে আগমন করে থাকেন। ইসলাম প্রচার ও সমাজ সংক্কারের ক্ষেত্রে ওলী, দরবেশ ও উলামায়ে কেরামের অবদান আমাদের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে। এমনি একজন স্মরণীয় ও বরণীয় ব্যক্তি হচ্ছেন হযরত মণ্ডলানা কারামত আলী জৌনপুরী (রহঃ) যার শিক্ষা, সাধনা, চারিত্রিক বৈশিষ্ট্য এবং অবদান আমাদের জাতীয় ইতিহাসের গতিধারাকে বিপুলভাবে প্রভাবিত করেছিল । ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর রক্তধারায় ম্নাত মওলানা শাহ্‌ কারামত আলী জৌনপুরী ভারতের উত্তর প্রদেশের অন্তর্গত জৌনপুর শহরের মোল্লাটোলা মহল্লায় ১২১৫ হিজরীর ১৮ মহররম জন্গ্রহণ করেন। ইংরেজী জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোন তথ্য জানা যায়নি । তবে বিভিন্ন বই- পুস্তকে তার ইংরেজী জন্ম তারিখ ১১ জুন, ১৮০০ খ্রিষ্টাব্দ উল্লেখ আছে। তার পূর্বপুরুষগণ সৌদি আরব থেকে বাগদাদে চলে আসেন । তার বাবার নাম ছিল বাস্তি বিবি বিনতে শায়খ লুফে আলী । তারা উভয়ে ১২০০ হিজরীর প্রথম দিকে সুদূর বাগদাদ থেকে জৌনপুর শহরে মোল্লা্টোলায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জ্ৌনপুর শহরের মোল্লাটোলা মহ্ল্লাটি প্রাচীনকাল থেকেই আলেম ওলামাদের বাসস্থান হিসেবে সুপরিচিত । উল্লেখ্য মওলানা কারামত আলীর দাদা শায়খ জারুল্ত্রাহ ও দাদী মোসাম্মৎ জামিলা বিবির একমাত্র ছেলে শেখ ঈমাম বখৃশ একজন কামেল বুজুর্গ ব্যক্তি ছিলেন। জীবনধারণের জন্য তিনি জৌনপুর 50201176010) (58170207161

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.