আসুন আগে মুসলিম হই — ঈমান ধ্বংসকারী আমল শাইখ জসীমুদ্দীন রহমানী
‹ / ৭
📝 লেখা 📖 পিডিএফ

ঈমান ধ্বংসকারী আমল এবং ‘মুসলিম আক্দবিদাহ’ মূলঃ শাঈখুল হাদীস মুফতি জসিমুদ্দীন রাহমানী অনুবাদ ও সম্পাদনাঃ শাঈখ আব্দুল্লাহ মিজান সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তায়ালার যিনি অসীম দয়ালু পরম করুণাময় । আরম্ভ করছি আল্লাহর নামে এবং দরূদ ও সালাম প্রেরণ করছি নবী মুহাম্মাদ (সাঃ)-এর প্রতি । বর্তমান মুসলিম সমাজের কতিপয় কার্যকলাপের চরম সংশয় সন্দেহের অবকাশ রয়েছে । ইবাদত তথা ইসলামের নামে প্রচলিত ভন্ডামি, শিরক, বিদআত এবং কুফর এর বিরুদ্ধে কুরআন (কিতাবুল্লাহ) এবং হাদীস (সুন্নাতু রাসুলুল্লাহ)-এর কিছু দলীল প্রচার করা নিজের দায়িত্ব মনে করছি । আমাদের দৈনন্দিন জীবনের কিছু শিরক এবং কুফর, যা আমরা ইবাদত, ইসলামের অন্তর্ভুক্ত এবং সওয়াবের বিষয় বলে বিবেচনা করি । আমাদের এ সকল আমল শুধু আমাদেরকে সম্পূর্ণ গোমরাহির দিকেই নিয়ে যাচ্ছে না বরং জাহান্নামের ভয়াবহতম লেলিহান আগুনে আমাদের চির জীবনের আবাসস্থল তৈরি করছে। রাসূলগণ, সাহাবাগণ এবং তাদের পর অন্তত কয়েক শত বছর কারো মধ্যে এ সকল শরীয়াত বিরোধী আমল খুজে পাওয়া যায় না, যা আমাদের যুগে বিষধর সাপের ন্যায় ধীরে ধীরে আমাদের ধর্মে (দ্বীনে) প্রবেশ করেছে । নিম্মে কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে এর সমাধান করার চেষ্টা করেছি এবং প্রত্যেক উত্তরের জন্য কুরআন এবং সুন্নাহ থেকে দলীল দেয়ার চেষ্টা করেছি । প্রশ্ন ১: আল্লাহ তায়ালা আমাদের কেন সৃষ্টি করেছেন? উত্তরঃ যেন আমরা এক মাত্র আল্লাহর ইবাদত করি এবং তীর সাথে কোন শিরক না করি । OA NLS ll EE 0 কুরআনের দলীলঃ “আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি ।” (সুরা যারিয়াতঃ ৫৬) হাদীসের দলীলঃ “বান্দার উপর আল্লাহর হক হচ্ছে তার ইবাদত করা এবং তীর সাথে কোন শিরক না করা ৷” (বুখারী ও মুসলিমের মিলিত হাদীস) প্রশ্ন ২: যদি আমরা আল্লার সাথে শিরক করি তাহলে কি আল্লাহ্‌ ক্ষমা করবেন? উত্তরঃ না, আল্লাহ মুশরিক (শিরককারী)কে কখনই ক্ষমা করবেন না । af ty tly C5 300 ll 26 UE 8 sl BLS LL 0) কুরআনের দলীলঃ “নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ্র সাথে অংশীদার স্থির করে, আল্লাহ্‌ তার জন্যে জান্নাত হারাম করে দেন । এবং তার বাসস্থান হয় জাহান্নাম” (সুরা মায়িদাঃ৭২) হাদীসের দলীলঃ “যে ব্যক্তি এ অবস্থায় মারা যায় যে, সে আল্লাহর সাথে শিরক করত, তবে তার ঠিকানা হবে জাহান্নাম । (মুসলিম) প্রশ্ন ৩: শিরকের সাথে কোন আমল করলে কি কোন লাভ হবে?

— পৃষ্ঠা ১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।