কবরের পরে ধাপ গুলো হতে মুক্তি পাওয়া সহজ হবে। আর যে ব্যক্তি, কবর হতে মুক্তি পাবেনা তার জন্য এর পরের ধাপ গুলো মুক্তি পাওয়া আরো কঠিন হবে। যার মৃত্যু হল তখন হতে তার কিয়ামত শুরু হয়ে গেল। অতঃপর আত্মা ও শরীর, উভয়ে কবরে শাস্তি বা শান্তি ভোগ করবে। আর কখনো কখনো শুধু আত্না ভোগ করবে। আর কবরের আযাব বা শাস্তি শুধু মাত্র যালেমদের জন্য, আর শান্তি শুধু মাত্র সত্যবাদী মুমিনদের জন্য । আর মৃত্যু ব্যক্তি কবর জীবনের শাস্তি অথবা শান্তি প্রাপ্ত হবে, চাই ভূগর্ভস্ত করা হোক বা নাই হোক । যদি ও মৃত্যু ব্যক্তিকে আগুনে জালিয়ে দেওয়া হয়, অথবা পানিতে ডুবিয়ে দেওয়া হয়, অথবা হিংস্ পশু পাখি খেয়ে ফেলে তার পরও সে এ শাস্তি অথবা শান্তি ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন ৪ 44 Pe) 2 7/22 Bl SUT oS 03) Le 34 CE < ore 011 [46:41 Ae 0 ED | sl C77 ds অর্থ ঃ সকালে ও সন্ধায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে, সে দিন আদেশ করা হবে, ফেরাউন গোত্রকে কঠিনতর আযাবে দাখিল কর। [সূরা গাফির, আয়াত-৪৬ | রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন ঃ [ele (OA Hie Ca Sas Ol AM Dol AS Y OY 5) অর্থ ঃ হায় !! যদি তোমরা (তাদেরকে) দাফন না করতে তা হলে আমি আল্লাহর কাছে দু'আ করতাম তোমাদেরকে কবরের আযাব শুনানোর জন্য । [মুসলিম | তৃতীয়ত ঃ শিঙ্গায় ফুৎকার ঃ শিঙ্গা হল বাঁশী সরূপ, যাতে ইসূরাফীল (আলাইহিস্ সালাম) ফুৎকার দিবেন । প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথেই আল্লাহ যা জিবীত রাখবেন তা ছাড়া সকল সৃষ্টি জীব মৃত্যুবরণ করবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথেই পৃথিবী সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টিজীবের আৰ্বিভাব হয়েছিল, তারা সকলেই উঠে যাবে। আল্লাহ তাআলা বলেন ঃ
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।