তাওহীদের বাস্তবায়ন হল ঃ তাওহীদকে শির্ক, বিদৃআত ও পাপাচার মুক্ত করা। তাওহীদকে কলুষ মুক্ত করা দু'রকম ঃ (১) ওয়াজিব ও (২) মান্দুব বা মুস্তাহাব। ওয়াজিব তাওহীদ তিন বিষয়ের মাধ্যমে হয়ঃ (১) তাওহীদকে এমন শির্ক, হতে মুক্ত করা, যা মূল তাওহীদের পরিপন্থী । (২) তাওহীদকে এমন বিদৃআত হতে মুক্ত করা যা তাওহীদের পরিপূর্ণতার পরিপস্থী,অথবা মূল তাওহীদের পরিপন্থী সে বিদৃআত যদি কুফুরী পর্যায়ের হয়ে থাকে । (৩) তাওহীদকে এমন পাপকর্ম হতে মুক্ত করা যা তাওহীদের (অর্জিত) পূণ্য.হ্রাস করে এবং তাওহীদে কু-প্রভাব ফেলে । আর মানৃদুব (তাওহীদ) ঃ তা হলো মুস্তাহাব কাজ । যেমন নিম্নরুপ ৪ (ক) ইহ্সানের (ইখলাসের) পূর্ণ বাস্তবায়ন (খ) ইয়াকীনের পূর্ণ বাস্তবায়ন করা । (গ) আল্লাহ ছাড়া কারো নিকট অভিযোগ না করে পূর্ণ ধৈর্য ধারণ করা । (ঘ) সৃষ্টি জীব হতে মুক্ত হয়ে শুধু মাত্র আল্লাহর কাছে চাওয়াই যথেষ্ঠ মনে করা । (চ) কিছু বৈধ উপকরণ ত্যাগের মাধ্যমে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলের প্রকাশ । যেমন-ঝাড় ফুক ও দাগা (রোগ নিরাময়ের জন্য) ছেড়ে দেওয়া । (ছ) নফল ইবাদাত করে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে পূর্ণ ভালবাসা লাভ করা । অতঃপর যারা তাওহীদকে বাস্তবায়ন করবে উপরে বর্ণনানুপাতে এবং বড় শির্ক হতে বেঁচে থাকবে, তারা জাহান্নামে চিরস্থায়ী বসবাস করা হতে পরিত্রান লাভ করবে। আর যারা বড় ও ছোট শির্ক করা হতে বেঁচে থাকবে এবং বড় ও ছোট পাপ হতে দূরে থাকবে, তাদের জন্য দুনিয়াতে ও আখিরাতে পূর্ণ নিরাপত্তা রয়েছে । আল্লাহ তাআলা বলেনঃ SE . TELS SOS 3 VAN ) A EIAALIYHG [48:43 Ll] 4 অর্থ ঃ নিশ্চয় আল্লাহ তাআলা তাঁর সাথে শির্কের অপরাধ ক্ষমা করবেন না । আর ইহা ব্যতীত যাকে ইচ্ছা করেন (তার অন্যান্য অপরাধ) ক্ষমা করে দেন । [সূরা আন- 19
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।