৯৮ রিয়াদুস সালেহীন A SHUEDLS phe olsy Al fe rele Uo SFOS, . Gl C45 SL dl ৯৪। আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিন বলেন £ঃ আমি এই ঝাণ্ডা এমন একজনকে দেব, যে আল্লাহ ও তীর রাসূলকে ভালোবাসে । তার হাতে আল্লাহ বিজয় দেবেন । উমার (রা) বলেন, আমি নেতৃত্ব লাভ পছন্দ করতাম না, কিন্তু সেই দিন তা পেতে আগ্রহী হলাম। তাই আমার সেজন্য আকাজ্কা হল যে, আমাকে ডাকা হোক । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে (রা) ডেকে তাকেই সে ঝাণ্ডা দিলেন এবং বললেন ঃ চলে যাও, কোনদিকে তাকাবে না যতক্ষণ না তোমাকে আল্লাহ বিজয় দেন। আলী (রা) একটু অগ্রসর হয়েই দাড়ালেন, কিন্তু কোন দিকে তাকালেন না এবং চিৎকার করে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! কিসের ভিত্তিতে (এবং কতক্ষণ পর্যন্ত) লোকদের সাথে লড়াই করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্মাম বলেন £ তারা এই কথা সাক্ষ্য না দেয়া পর্যন্ত লড়াই করবে যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, আর মুহাম্মাদ আল্লাহ্র রাসূল । তারা এ সাক্ষ্য দিলে তোমার থেকে তারা তাদের জান-মাল রক্ষা করতে পারবে । তবে ইসলামের হক তাদের আদায় করতে হবে। আর তাদের হিসাব-নিকাশ আল্লাহ্র দায়িত্বে । ইমাম মুসলিম এ হাদীসটি রিওয়ায়াত করছেন। অনুচ্ছেদ $ ১১ মুজাহাদা (সাধনা) ।* (ESSE DG CELE C55 GAG L6G) ACS IG মহান আল্লাহ বলেন ৪ (১) “যারা আমার জন্য চেষ্টা-সাধনা করে, তাদেরকে আমি আমার পথ দেখাব। আর আল্লাহ নিশ্চয়ই সৎকৰ্মশীল লোকদের সাথে রয়েছেন” (সূরা আল আনকাবূত £ ৬৯) ১৬. মুজাহাদা শব্দের অর্থ সর্বশক্তি নিয়োগ করে চরম মেহনত ও চেষ্টা করা । ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা । এ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানার্জন এবং এটাকে বাস্তবে কায়েম ও বিজয়ী করার জন্য সর্বশক্তি নিয়োগ করে সম্মিলিত ও এঁক্যবদ্ধভাবে দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ এবং নিজের, সমাজের ও রাষ্ট্রের সংশোধনের মাধ্যমে আপোষহীন প্রচেষ্টা, সংগ্রাম ও সাধনা করার নাম হচ্ছে মুজাহাদা । আর এই মুজাহাদার মাধ্যমেই মানবজীবনের চরম লক্ষ্য আল্লাহ্র সন্তোষ ও নৈকট্য লাভ সম্ভবপর । (অনুবাদক) www.amarboi.org
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।