আরশিলী; ৫. আবু ইসহাক ইবরাহীম মুরাদী; ৬. আবুল বাকা খালিদ ইবনে ইউসুফ নাবিসী; ৭. দিয়া ইবনে তাম্মাম হানাফী; ৮. আবুল আব্বাস আহমাদ মিসরী; ৯. আবু আবদিল্লাহ জিয়ানী; ১০. আবুল ফাত্ৃহ উমার ইবনে বুন্দার; ১১. আবু ইসহাক ওয়াসিতী; ১২. আবুল আব্বাস মাকদিসী; ১৩. আবু মুহম্মাদ তানূখী; ১৪. আবু আবদির রহমান আনবারী; ১৫. আবুল ফারাজ মাকদিসী ও ১৬. আবু মুহম্মদ আনসারী । ৬৭৬ হিজরীতে বাইতুল মাকদিস সফরশেষে নিজ গ্রামে ফিরে এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় ১৪ রজব বুধবার রাতে ইস্তকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । ইমাম নববী (র) তাঁর ৪৫ বছরের জীবনকালে অসংখ্য মূল্যবান গ্রন্থ প্রণয়ন করেছেন। এর মধ্যে কয়েকটির নাম £ ১. সহীহ বুখারীর শারহে কিতাবুল ঈমান অথ সহীহ বুখারীর কিতাবুল ঈমান অধ্যায়ের ব্যাখ্যা গ্রন্থ । ২. আল-মিনহাজ ফী শারহে মুসলিম ইবনিল হাজ্জাজ অর্থাৎ মুসলিম শরীফের ব্যাখ্যা । এ গ্রন্থটি সম্পর্কে ইমাম নববী নিজেই বলেছেন £ ‘যদি বই দীর্ঘায়িত করার ফলে আমার শক্তি ত্লোস ও পাঠকবৃন্দের সংখ্যাল্পতা দেখা দেবার আশংকা না থাকত তাহলে এ বইটি আমি একশো খণ্ডে শেষ করতাম । সবদিক বিবেচনা করে একে আমি মাঝামাঝি আকারেই রেখেছি । বর্তমানে আরবীতে গ্রন্থটি দুই খণ্ডে ছাপা হয়। ৩. রিয়াদুস সালেহীন। ৪. কিতাবুর রওদাহ। এটি শারহে কবীর রাফিঈ গ্রন্থের সংক্ষিপ্ত রূপ । ৫. শারহে মুহায্যাব। ৬. তাহধীবুল আসমা ওয়াস সিফাত ৷ ৭. কিতাবুল আযকার। ৮. ইরশাদ ফী উলুমিল হাদীস ৷ ৯. কিতাবুল মুবহামত ৷ ১০. শারহে সহীহ বুখারী অর্থাৎ সহীহ বুখারীর ব্যাখ্যা । ১১. শারহে সুনানে আবী দাউদ অর্থাৎ আবু দাউদের ব্যাখ্যা। ১২. তাবাকাতে ফুকাহায়ে শাফিঈয়া। ১৩. রিসালাহ ফী কিসমাতিল গানাইম। ১৪. ফাতাওয়া । ১৫. জামিউস সুন্নাহ । ১৬. খুলাসাতুল আহকাম । ১৭. মানাকিবুশ শাফিঈ ৷ ১৮. বুস্তানুল আরিফীন। ১৯. মুখতাসার উসুদুল গাবাহ । ২০. রিসালাতু ইসতিহ্বাবিল কিয়াম লি আহলিল ফাদ্ল। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি কেবল একজন আলিম ও মুহাদ্দিস হিসেবেই খ্যাত ছিলেন না, তাঁর উন্নত চরিত্র, তাকওয়া ও আনড়ম্বর জীবন যাপন সমকালীন ইসলামী সমাজে আদর্শ হিসাবে গৃহীত হয়েছিল। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবন-যাপন প্রণালীকে আদর্শ হিসেবে গ্রহণ করে তিনি অত্যন্ত সাদামাটা আহার করতেন এবং মোটা কাপড় পরতেন। শিক্ষিত- অশিক্ষিত, আমীর-গরীব সবাই তাকে সম্মান করতেন । কিন্তু দুনিয়ায় এত সম্মান লাভ করার পরও তিনি কখনো অর্থ, সম্মান, পদ ও ক্ষমতার পেছনে ছোটেননি। সারাজীবন তিনি কখনো সরকারী অর্থ ও সহায়তা গ্রহণ করেননি। কারো থেকে কোন দান গ্রহণ করেননি। সারা দিন কেবল ইসলামের প্রচার ও প্রসারে ব্যয় করতেন অথবা ইবাদাত-বন্দেগী করতেন। সারা দিন-রাতের মধ্যে মাত্র একবার খেতেন, তখনি পানি খেতেন। তার ছাত্রসংখ্যা ছিল অসংখ্য । ইমামের ছাত্রদের মধ্যে অনেকেই পরবর্তী কালে খ্যাতি অর্জন করেন। আবদুল মান্নান তালিব www.amarboi.org
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।