ও সংরক্ষণ ক্ষমতা এবং প্রত্যয় গুণ) সহীহ এবং নিম্নতম গুণের (অর্থাৎ সত্যতার) দিক দিয়ে হাসান। পাঁচ. হাদীসটির মধ্যে সহীহ ও হাসান গুণ সমপর্যায়ভূক্ত । ছয়. হাদীসটি সনদের দিক দিয়ে হাসান এবং বিষয়বস্তুর দিক দিয়ে সহীহ । সাত. হাদীসটি হাসান লিযাতিহী এবং সহীহ লিগাইরিহী । অর্থাৎ হাদীসটি নিজের সত্তার সাথে সংশ্লিষ্ট গুণাবলীর কারণে হাসান এবং সত্তার বাইরের প্রভাবে সহীহ । যেমন ধরুন, হাদাসটি বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে কিন্তু কোনটিই পূর্ণতার পযায়িভূক্ত না হবার কারণে তা হাসানের অন্তর্ভূক্ত আবার অসংখ্য সনদের কারণে তার মধ্যে বাইরে থেকে সহীহ্র গুণ সৃষ্টি হয়ে গেছে। ইমাম নববী (র)-এর জীবন বৃত্তান্ত ইমাম নববীর পুরো নাম ও বংশানুক্রম হচ্ছে £ মুহীউদ্দীন আবু যাকারিয়া ইয়াহইয়া ইবনে শারাফ ইবনে মারী ইবনে হাসান ইবনে হুসাইন ইবনে মুহম্মাদ ইবনে জামাই ইবনে হিযাম আন্- নববী । তাঁর মূল নাম হচ্ছে £ ইয়াহ্ইয়া, ডাকনাম আবু যাকারিয়া এবং উপাধি মুহিউদ্দীন । হিজরী ৬৩১ সনের মুহাররাম মাসে দামিশকের সন্নিকটে নবী নামক জনপদে তাঁর জন্ম । শৈশবকাল তাঁর নিজের পল্লীতে অতিবাহিত করেন। তাঁর লেখা-পড়ার শুরুও এখানেই হয়। আরবী বর্ণমালা শিক্ষা, আল কুরআন তিলাওয়াত ও হিফযুল কুরআনের মধ্য দিয়ে তিনি তাঁর শিক্ষা জীবনের উদ্বোধন করেন। শৈশব ও কৈশোরে খেলাধূলার প্রতি তাঁর কোন মনোযোগই ছিল না। সমবয়সী ছেলেরা তাঁকে খেলার জন্য আহবান করলে তিনি তাদের সাথে যেতেন না এবং তারা এজন্য পীড়াপীড়ি করলে তিনি কেঁদে ফেলতেন। যৌবনের প্রারম্ভে পিতা তাঁকে নিজের সাথে ব্যবসায়ে লাগাবার চেষ্টা করে ব্যর্থ হন। পিতা অনুভব করেন পুত্র যাকারিয়ার মধ্যে জ্ঞানার্জনের ব্যাকুলতা । পুত্রের উন্নত মানসিক বৃত্তি ও অসাধারণ ধীশক্তি তাঁকে অনুপ্রাণিত করে। তিনি পুত্রের উচ্চশিক্ষার উদ্দেশ্যে তাকে নিয়ে তৎকালী জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্র দামিশকে চলে আসেন। এখানে ইমাম নববী প্রসিদ্ধ উত্তাদ কামাল ইবনে আহমাদের কাছে শিক্ষা লাভ করতে থাকেন। এ সম্পর্কে ইমাম নববী (র) নিজেই লিখেছেনঃ “আমার বয়স যখন ১৯ বছর তখন আব্বাজান আমাকে দামিশকে নিয়ে গেলেন। সেখানে পৌঁছে আমি রওয়াহা মাদ্রাসায় ভর্তি হলাম । দুই বছর এখানেই অবস্থান করলাম। খাবার-দাবারের ব্যবস্থা ছিল মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্ব" জ্ঞানানুশীলনের প্রতি তাঁর গভীর অনুরাগ উত্তাদদেরকেও তাঁর প্রতি আকৃষ্ট করে। ৬৫০ হিজরীতে তিনি পিতার সাথে হজ্জে যান এবং দেড় মাস মদীনা মুনাওয়ারায় অবস্থান করেন। আতাউদ্দীন ইবনে আতা বর্ণনা করেন, শায়খ নববী তাঁকে বলেছেন যে, তিনি নিজের উত্তাদের কাছে প্রতিদিন ১২টি বিষয় পড়তেন। তার মধ্যে প্রধান বিষয়গুলো ছিল £ আল-জাম্উ বাইনাস সহীহাইন, সহীহ মুসলিম, নাহু, সরফ, মানতিক, উসূলে ফিক্হ ও আসমাউর রিজাল। স্মরণশক্তিও তাঁর ছিল অসাধারণ । ফলে কোন বিষয় একবার পড়লে তা তাঁর স্মৃতিপটে অক্ষয় হয়ে থাকত । হাদীস ও ফিকহের জ্ঞানানুশীলনের মধ্যে তিনি আত্মার তৃপ্তি অনুভব করতেন। তিনি নিজের যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের থেকে হাদীসের জ্ঞান লাভ করেন এবং একই সাথে ফিক্হ উসূলে ফিক্হ ও মানতিকেও পারদর্শিতা অর্জন করেন। ইবাম নববী বহুসংখ্যক উত্তাদের কাছে শিক্ষা গ্রহণ করেন। তাঁর কয়েকজন শ্রেষ্ঠ উত্তাদের নাম দেয়া হল $ ১. আবু ইবরাহীম ইসহাক ইবনে আমহদ আল-মাগরিবী; ২. আবু মুহাম্মদ আবদুর রহমান ইবনে নূহ আল-মাকদিসী; ৩. আবু হাফ্স উমার ইবনে আসআদুর রিবঈ; ৪. আবুল হাসান www.amarboi.org
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।