রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ 294
📝 Text 📖 PDF

রিয়াদুস সালেহীন ৭৭ হল । তিনি জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার কাছে সবচেয়ে প্রিয়? সে বলল, গরু । তখন তাকে একটি গর্ভবতী গাভী দেয়া হল। তিনি বললেন, আল্লাহ এতে তোমাকে বরকত দিন। তারপর তিনি অন্ধ লোকটির নিকট এসে জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু কি? সে বলল, আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিন, যাতে আমি মানুষকে দেখতে পাই । তিনি তার চোখে হাত বুলালেন। এতে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। তিনি জিন্ডেস করলেন, কোন সম্পদ তোমার কাছে সবচেয়ে প্রিয়? সে বলল, ছাগল । তাকে তখন এমন ছাগী দেয়া হল যা বেশি বাচ্চা দেয় । তারপর উট, গাভী ও ছাগলের বাচ্চা হল এবং উট দ্বারা একটি ময়দান, গরু দ্বারা আর একটি ময়দান এবং ছাগল দ্বারা অন্য একটি ময়দান ভরে গেল । তারপর ফেরেশতা কুষ্ঠ রোগীর নিকট তার প্রথম আকৃতি ধারণ করে এসে বলেন, আমি একজন মিসকীন। সফরে আমার সবকিছু নিঃশেষ হয়ে গেছে। আজ আল্লাহ ছাড়া কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌছতে পারি, অতঃপর তোমার উসীলায়। সেই আল্লাহ্র নামে আমি তোমার কাছে একটা উট সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে সুন্দর রং, সুন্দর তৃক ও সম্পদ দিয়েছেন, যাতে আমি তার সাহায্যে গন্তব্যে পৌছতে পারি। সে বলল, (আমার উপর) অনেকের হক রয়েছে। তিনি বলেন, আমি বোধহয় তোমাকে চিনি। তুমি কুষ্ঠ রোগী ছিলে না? তোমাকে লোকেরা কি ঘৃণা করত না? তুমি না নিঃস্ব ছিলে? তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন। সে বলল, আমি তো এ সম্পদ পূর্বপুরুষ থেকে ওয়ারিশী সূত্রে পেয়েছি। তিনি বলেন, যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তোমাকে যেন পূর্বের মত করে দেন। এরপর তিনি টেকো লোকটির নিকট তার প্রথম আকৃতি ধারণ করে এসে এঁ কথাই বলেন, যা প্রথম ব্যক্তিকে বলেছিলেন এবং সে সেই উত্তরই দিল, যা পূর্বোক্ত লোকটি দিয়েছিল । ফেরেশতা একেও বলেন, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাক তাহলে আল্লাহ যেন তোমাকে আবার পূর্বের মত করে দেন। তারপর তিনি অন্ধ লোকটির নিকট তার পূর্বের আকৃতি ধারণ করে এসে বলেন, আমি একজন মিসৃকীন ও পথিক । আমার সবকিছু সফরে নিঃশেষ হয়ে গেছে। এখন গন্তব্যে পৌছতে আল্লাহ ছাড়া আর কোন উপায় নেই, অতঃপর তোমার উসীলায়।.তোমার কাছে দিয়েছেন। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম । আন্পাহ আমাকে আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন। কাজেই তুমি তোমার যত ইচ্ছা মাল নিয়ে যাও, আর যা ইচ্ছা রেখে যাও। আল্লাহ্র শপথ! আজ তুমি মহান আল্লাহ্র ওয়াস্তে যা কিছু নেবে আমি তাতে তোমাকে বাধা দেব না। ফেরেশতা বলেন, তোমার মাল তোমার কাছেই রাখ । তোমাদের শুধু পরীক্ষা করা হয়েছে। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার অপর দু’জন সাথীর প্রতি অসমস্তুষ্ট হয়েছেন । (বুখারী, মুসলিম) www.amarboi.org

— Page 78 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.