৮ রিয়াদুস সালেহীন তারা যেন জিহাদে আমার সাথে না যায়। তারপর তিনি জিহাদে গেলেন এবং আসরের নামাযের সময় অথবা তার কাছাকাছি সময় যে জনপদে যুদ্ধ করার ইচ্ছা ছিল সেখানে পৌছে গেলেন । তখন তিনি সূর্যকে বলেন ঃ তুমিও আল্লাহ্র হুকুমের অধীন আর আমিও তার হুকুমের অধীন । হে আল্লাহ! তুমি সূর্যকে আটকে রাখ । অতঃপর জিহাদে জয়লাভ করা পর্যন্ত তা আটকে রাখা হল। তিনি গনীমাতের মাল একত্র করে রাখলে আগুন সেগুলোকে খেয়ে (জ্বালিয়ে) ফেলার জন্য এল, কিন্তু আগুন তা খেলোনা । তখন তিনি বলেন, নিশ্চয় তোমাদের মধ্যে কেউ গনীমাতের মালে খিয়ানত করেছে। কাজেই প্রত্যেক গোত্রের একজনকে আমার হাতে বাইয়াত করতে হবে। বাইয়াত করতে গিয়ে একজনের হাত তার হাতের সাথে আটকে গেল । তিনি (তাকে) বলেন, তোমাদের মধ্যেই খিয়ানতকারী রয়েছে। কাজেই তোমার গোত্রের সব লোককে আমার হাতে বাইয়াত করতে হবে। এভাবে বাইয়াত করতে গিয়ে দু'জন কি তিনজনের হাত তার হাতের সাথে আটকে গেল। তখন তিনি বলেন, তোমাদের দ্বারাই এ খিয়ানত হয়েছে। তারা তখন একটি গরুর মাথার সমান একটি সোনার মাথা নিয়ে এল । তারপর সেটাকে তিনি মালের সাথে রেখে দিলেন এবং আগুন এসে তা সব খেয়ে ফেলল । আমাদের পূর্বে কারও জন্য গনীমাতের মাল হালাল করা হয়নি। আল্লাহ আমাদের দুর্বলতা ও অক্ষমতার দিকে লক্ষ্য করে আমাদের জন্য এটা হালাল করেছেন । (বুখারী, মুসলিম) do Ne yD IG IG LE lS p> on SS IE Ll GF —08 sO Sy Cl, GLU GAL COLL ESL AG Al + 4s a ৬ 87 Eo G0 ES ৫৯। আৰু খালিদ হাকিম ইবনে হিযাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ?£ ক্রেতা ও বিক্রেতা পরস্পর পৃথক না হওয়া পর্যন্ত তাদের কেনা-বেচা বাতিল করে দেওয়ার অধিকার বা ইখতিয়ার রাখে । যদি তারা উভয়ে সত্য ও স্পষ্ট কথা বলে, তাহলে তাদের কেনা-বেচায় বরকত হয় এবং যদি (কোনো কিছু) গোপন করে ও মিথ্যা বলে, তাহলে তাদের ক্রয়-বিক্রয়ের বরকত নষ্ট করে দেয়া হয়।* (বুখারী, মুসলিম) । ৭. মূল আরবী ভাষার ‘সিদকুন' শব্দ ব্যসহার করা হয়েছে। শব্দটির অর্থ সাধারণত সততা মনে করা হয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে এর অর্থ অত্যন্ত ব্যাপক ৷ সত্যবাদিতা, সত্যনিষ্ঠা, সত্য পথে থাকা, সত্যের অনুসরণ করা, কথায় ও কাজে এবং চিন্তা ও মনের সামঞ্জস্য, সত্যপরায়ণতা ইত্যাদি সবই এ শব্দটির অর্থের অন্তর্ভুক্ত । ইমাম গাযালী এর ছয় প্রকার অর্থ তার এহ্ইয়াউল উলূম গ্রন্থে লিখেছেন £ (১) সত্যবাদিতা, (২) সত্য নিয়াত করা, (৩) সত্য প্রতিজ্ঞা করা (8) প্রতিজ্ঞা পালনে সত্যের প্রমাণ দেয়া (৫) কাজে সত্যের অনুসরণ করা ও (৬) দীনের পথের সর্বস্তরে সত্যের নমুনা পেশ করা । এসব অর্থই উল্লেখিত আয়াত ও হাদীসসমূহে পাওয়া যায়। (অনুবাদক) www.amarboi.org
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।