রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সাল্লাম)- এর সাথে সম্পর্কিত করেননি। এজন্য মওকুফ হাদীসকেও সহীহ্র মধ্যে গণ্য করা হয়। যে হাদীসের সনদ কোন তাবিঈ পর্যন্ত পৌছে শেষ হয়ে গেছে এবং সেটি তাবিঈর হাদীস হিসেবে গৃহীত হয়েছে, তাকে বলা হয় “মাক্তু’ হাদীস । মাক্তু গ্রহণ যোগ্য নয়। যে হাদীসের সনদের মধ্যে কোন স্তরে কোন রাবীর নাম বাদ পড়েনি এবং প্রত্যেকের নাম যথাস্থানে উল্লেখিত হয়েছে তাকে বলা হয় 'মুত্তাসিল' হাদীস । আর যে হাদীসের সনদের মধ্যে কোন স্তরে কোন রাবীর নাম অনুল্লেখ থাকে তাকে বলা হয় ‘যুনকাতে' হাদীস মুনকাতে হাদীস আবার দুই প্রকারঃ ‘মুরসাল’ ও “মুআল্লাক' । যে হাদীসের সনদের শেষের দিকের রাবী অর্থাৎ সাহাবীর নাম বাদ পড়ে এবং তাবিঈ সারাসরি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে হাদীস বর্ণনা করেন তাকে মুরসাল হাদীস বলা হয়। ইমাম আবু হানীফা (র) ও ইমাম মালিক (র) মুরসাল হাদীস নিঃসংশয়ে গ্রহণ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল (র)-ও রায় এর মুকাবিলায় মুরসাল হাদীস গ্রহণ করেছেন এবং এর ভিত্তিতে ফতোয়া দিয়েছেন। যে হাদীসের সনদে সাহাবীর পর এক বা একাধিক রাবীর নাম বাদ পড়ে তাকে বলা হয় 'মুআল্লাক’ হাদীস । মুআল্লাক হাদীস গ্রহণযোগ্য নয় । যে মুত্তসিল হাদীসের সনদের প্রত্যেক রাবীই পূর্ণ ‘আদালত’ ও “যবৃত' গুণের অদিকারী এবং যা বর্ণনার সকল প্রকার দোষ- ক্রটিমুক্ত তাকে বলা হয় ‘সাহীহ' হাদীস । যে হাদীসের রাবীর ‘যবৃত' গুণে পরিপূর্ণতার অভাব: রয়েছে তাকে বলা হয় ‘হাসান’ হাদীস । ফকীহগণ সাধারণত আইন প্রণয়নের ক্ষেত্রে এই সাহীহ ও হাসান হাদীসের উপরই নির্ভর করে থাকেন। যে হাদীরেস রাবী হাসান হাদীসের গুণসম্পন্ন নন অর্থাৎ যার মধ্যে ‘যৰ্ত’ গুণের অভাব রয়েছে তাকে বলা হয় ‘যঈফ '’ হাদীস ৷ যঈফ হাদীসের দুর্বলতা রাবীর দুর্বলতার ফল । অন্যথায় ‘মতন’ (মূল পাঠ)- এর কারণে তার মধ্যে কোন দুর্বলতা আসতে পারে না। যে হাদীসের রাবী জীবনে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইচ্ছা করে মিথ্যা বলেছে বা রচনা করেছে বলে স্বীকৃত হয়েছে তার বর্ণিত হাদীসকে বলা হয় 'মওযু' হাদীস। এ ধরনের হাদীস কোনক্রমেই গ্রহনযোগ্য নয়। যে সাহীহ হাদীসটি প্রত্যেক যুগে এত বিপুল সংখ্যক রাবী রিওয়ায়াত করেছেন, যাদের পক্ষে একই সময় একই স্থানে সমবেত হয়ে কোন মিথ্যা রচনা করা অসম্ভব, তাকে বলা হয় “মুতাওয়াতির হাদীস মুতাওয়াতির হাদীসের সাহায্যে ইলমে ইয়াকীন (পূর্ণ প্রত্যয়সূচক জ্ঞান) লাভ করা যায়, যার মধ্যে সংশয় ও সন্দেহের লেশমাত্রও থাকে না। যে সাহীহ হাদীসটি প্রতি যুগে অন্তত তিনজন রাবী রিওয়ায়াত করেছেন তাকে বলা হয় 'মশহূর' হাদীস। যে সহীহ হাদীসকে প্রতি যুগে অস্তত দু'জন রাবী রিওয়ায়াত করেছেন তাকে বলা হয় ‘আযীয’ হাদীস। আর যে সহীহ হাদীসটি কোন যুগে মাত্র একজন রাবী রিওয়ায়াত করেছেন তাকে বলা হয় 'গরীব' হাদীস । এই শেষোক্ত তিন প্রকারের হাদীসকে একসাথে ‘খবরে ওয়াহিদ' বলা হয়। খবরে ওয়াহিদের কোন পর্যায়ে বা স্তরে রাবীর সংখ্যা কম হবার কারণে তা মুতাওয়াতিরের সমপর্যায়ের ইলমে ইয়াকীন লাভে সাহায্য করে না। কিন্তু তাই বলে তার রাবীর মধ্যে ‘যবৃ্ত' গুণের কোন অভাব নেই । ফলে তা “যাঈফ' হাদীসের পর্যয়িভুক্ত নয়। আবার কোন কোন ক্ষেত্রে একই হাদীসকে হাসান- সহীহও বলা হয়। এর কারণ কয়েকটি হতে পারে $ এক. অনেকের মতে এটা কেবলমাত্র ইমাম তিরমিযীর নিজস্ব একটি পরিভাষ৷ । দুই. হাদীসটি দুই সনদে বর্ণিত হয়েছে। এর একটি সনদ সহীহ এবং অন্যটি হাসান তিন, হাদীসটি এখানে শাব্দিক অর্থে হাসান এবং পারিভাষিক অর্থে সহীহ । চার. হাদীসটি উচ্চতর গুণগত দিক দিয়ে (অর্থাৎ স্মৃতি www.amarboi.org

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।