রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

৬২ রিয়াদুস সালেহীন পূর্বের চেয়ে সে ভালো । তারপর তিনি আবু তালহাকে রাতের খানা দিলেন। আবু তালহা খানা খেলেন, তারপর স্ত্রী মিলন করলেন। শেষে উম্মু সুলাইম বলেন, ছেলেকে দাফন কর্ন । আবু তাল্হা (রা) সকালবেলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে এ খবর দিলেন । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন $ তুমি কি আজ রাতে স্ত্রী মিলন করেছ? আবু তালহা বলেন, হা । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ হে আল্লাহ! তাদের দু'জনকে তুমি বরকত দাও । তারপর উম্মু সুলাইমের একটি পুত্র সন্তান জন্মখহণ করে। আনাস (রা) বলেন, আবু তাল্‌হা আমাকে এ বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতে বলেন এবং তার সাথে কিছু খেজুরও দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. বলেন ৪ তোমাদের সাথে কোন কিছু আছে কি? তিনি বলেন, হা কিছু খেজুর আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর নিয়ে চিবালেন, তারপর তার মুখ থেকে বের করে তা বাচ্চার মুখে দিলেন, আর তার নাম রাখলেন আবদুল্লাহ । (বুখারী, মুসলিম) বুখারীর এক বর্ণনায় আছে ঃ ইবনে উয়াইনা (র) বলেন, আনসারদের একজন লোক বললেন, আমি আবদুল্লাহর নয়টি সন্তান দেখেছি । তাদের প্রত্যেকেই কুরআন বিশেষজ্ঞ ছিলেন। মুসলিমের এক বর্ণনায় এরূপ আছে £ আবু তাল্হার ছেলে ইন্তিকাল করলে তার মাতা উন্মু সুলাইম বাড়ীর লোকদেরকে বলেন যে, তারা যেন আবু তালৃহাকে ছেলে সম্পর্কে কিছু না বলে। তিনি নিজেই তাকে যা বলার বলবেন। আবু তালহা বাড়ী এলে পর উম্মু সুলাইম তাঁকে রাতের খানা দিলেন তিনি খাওয়া-দাওয়া করলেন তারপর উন্মু সুলাইম নিজেকে স্বামীর জন্য পূর্বের চেয়ে বেশী সুন্দর করে সাজালেন। আনু তাল্হা তীর সাথে মিলন করলেন। উম্মু সুলাইম যখন দেখলেন, আবু তাল্হা তৃপ্তি লাভ করেছেন এবং তীর প্রয়োজন মিটে গেছে, তখন তাকে বললেন, হে আবু তালহা ! দেখুন, যদি কোন কাওম কোন পরিবারকে কিছু খার দেয়, তারপর সেই ধার ফেরত চায়, তবে কি সেই পরিবার তাদের ধার ফেরত না দেয়ার অধিকার রাখে? আবু তালহা বলেন, না। উম্মু সুলাইম বলেন, তাহলে আপনার ছেলের ব্যাপারে সাল্লাহ্র নিকট সাওয়াব প্রার্থনা করুন। আবু তাল্হা এ কথা শুনে রাগাতিত হলেন এবং বলেন, তুমি আগে কিছু বললে না;' এমনকি আমি যিলনও কুরে ফেললাম, তারপর আমার ছেলে সম্পর্কে খবর দিলে । তিনি রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে সব খবর বলেন । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু‘আ করলেন, আল্লাহ তোমাদের দু'জনের রাতে বরকত দিন। তারপর উম্মু সুলাইম (রা) গর্ভবতী হলেন। কোন এক সফরে তিনি (আবু তাল্হাসহ) www.amarboi.org

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।